1 Answers
ধরে নিতে পারেন এই ধরনের উক্তি আমাদের জন্য একটি কুসংস্কার বা বাপ দাদার আমলের পুরানো কথা l যা এখন ও পর্যন্ত কোনদিন ডাক্তার এর মুখে শুনিনি l আমি একটা মজার কথা বলছি তবে কথাটি সত্য ... গত ২০০৩ সালে আমি মুহাম্মদপুর এর আল-নূর চক্ষু হাসপাতালে আমার আম্মুকে চোখ দেখানো জন্য নিয়ে গিয়েছিলাম l ডাক্তার ছিলেন আমার আম্মুর খালু l আমাদেরকে ডাইরেক্ট উনার চেম্বার এ বসালেন এবং ২/৩ রকমের ফল দিলেন l সাথে গ্লাস এ করে পানি l ডাক্তার সাহেব আপেল খাওয়ার পর পানি খেতে দেখলে আমি হাসতে হাসতে বলেছিলাম সবাই বলে ফল খেয়ে নাকি পানি খেতে হয়না l ডাক্তার সাহেব ও হেসে উঠে বললেন আমাদের ডাক্তারী গবেষণায় আমরা কখনই এমন কোনো তথ্য পাওয়া যায়নি l আর আমার কথা যদি আমি চা,আইস-ক্রিম এবং ফল খেলেই কেন যেন পানির পিপাসা লাগে..তাই আমি নিজেও এমন সময় পানি পান করি l