1 Answers
যন্ত্রণার অনুভূতি সবাই যে টের পায়, তা নয়। কেউ কেউ তীব্র যন্ত্রণায়ও অবিচল থাকে। ব্যাপারটি মোটেও আনন্দের নয়, বরং স্বাস্থ্যের জন্য রীতিমতো বিপজ্জনক। কারণ আঘাতের যন্ত্রণা বুঝতে না পারলে সঠিক চিকিৎসা অনেক সময় ব্যাহত হতে পারে। মানুষের এ রকম অনুভূতিহীনতার জন্য জিনগত বিবর্তনকেই দায়ী করেছেন ইউরোপের একদল গবেষক। নেচার জেনেটিকস সাময়িকীতে এ-সংক্রান্ত গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। জার্মানি, বেলজিয়াম ও সুইডেনের একদল বিজ্ঞানী গবেষণা চালিয়ে যন্ত্রণার অনুভূতিহীন কয়েকজন ব্যক্তির মধ্যে অতি-বিরল জিনগত বিবর্তন শনাক্ত করেন, যা তাদের সাধারণ জিনোমের তথ্য-উপাত্তে খুঁজে পাওয়া যায় না। আর ব্যথার অনুভূতিহীনতার জন্য অধিকাংশ ক্ষেত্রে এই বিবর্তনই দায়ী। পপুলার সায়েন্স।
3058 views
Answered