গন্ধযুক্ত হালকা সবুজ সাদা স্রাব যাচ্ছে এটা কি কোনো রোগ বা কোনো কিছুর লক্ষণ প্লিজ দয়া করে বলবেন?
2 Answers
প্রায় ৯০% মেয়েরা তাঁদের গোপন সমস্যা গুলা কাউকে বলতে চাই না বা গোপন সমস্যা গুলার সমাধান করতে চাই না। যে কারণে বেড়েই চলেছে carvical cancer/ জরায়ুর ক্যান্সার।
আমাদের প্রতিটি মেয়ের উচিৎ এই বিষয় টি তে অধিক লক্ষ দেওয়া। এতে প্রতিটি মেয়ে সুন্দর ভাবে জীবন যাপন করতে পারবেন।
সমস্যা হলে তাঁর সমাধান খুঁজতে হবে তাহলে সব ঠিক হয়ে যাবে।
আপনার প্রশ্নের উত্তর এ আসিঃ
- প্রথমত আপনি কুসুম গরম পানির সাথে হালকা লবণ দিয়ে ভেজাইনা/ গোপন স্থানে ধৌত করবেন। এতে করে চুলকানো বন্ধ হয়ে যাবে বলে আশা করছি।
- আপনি এক জন গাইনি ডাক্তারের পরামর্শ নিন। যত দ্রুত সম্ভব হয়।
- মাথায় রাখবেন এটা নিয়ে লজ্জার কিছু নাই। আপনার সমস্যা হয়েছে তাই আপন সমাধান খুঁজচ্ছেন।
অনুরোধ রইলো আমার উত্তরটি পূরটাই পড়ার জন্য।
আসলে এটাকে লিকোরিয়া রোগ বলা হয় যা এই সাদা স্রাব স্বাভাবিক ভাবে বেশির ভাগ মেয়েদের হয়ে থাকে যা ৯৮/৯৯% নারীদের হয়ে থাকে তবে কারো ক্ষেত্রে অতিরিক্ত হারে গন্ধযুক্ত হয়ে থাকে ।ভাতের মাড়ের মত গাড় আবার কারো দানা দানা সাদা স্রাব হতে পারে ।
সাদা স্রাব হতে পারে ব্যাক্টেরিয়া সংক্রমণ। নারীদের শরীরে নানাভাবে জীবাণু বাসা বাঁধতে পারে। পরিষ্কারপরিচ্ছনতার অভাব, পাবলিক টয়েলেটে মূত্রত্যাগ, আনপ্রোটেক্টেড সেক্স, মলদ্বার থেকে হওয়া সংক্রমণ – ইত্যাদি নানা কারণে জীবাণুর সংক্রমণ হতে পারে আর এই ইনফেকশন এর কারনে সাদা স্রাব যেতে পারে আবার অনিয়মিতভাবে পিরিয়ড হতে পারে। আপনি বেশ কিছু নিয়ম মেনে চলুন।
- আপনি লবন মিশানো হালকা গরম পানি দিয়ে দিনে দুইবার যোনি পরিস্কার করবেন (সকাল ও রাতে)
- রঙীন ও বেশি সুগন্ধিযুক্ত টয়লেট টিস্যু ও সাবান যৌনাঙ্গে ব্যবহার করবেন না।
- ভেজা কাপড় পরে বেশিক্ষণ থাকবেন না। গোসল বা ব্যায়ামের পর যত তাড়াতাড়ি সম্ভব ভেজা কাপড়টি পাল্টে নিবেন।
- আপনার যৌনাঙ্গ পরিষ্কার রাখুন সবসময়। আর প্রসাব বা পায়খানা করার সময় হাত দিয়ে সামনে থেকে পেছনে এই নিয়মে পরিষ্কার করতে হবে। খেয়াল রাখবেন পায়খানার রাস্তার জীবাণু যেন যোনিতে না লাগে।
- সুতির কাপড় দিয়ে তৈরি অন্তর্বাস বা পেন্টি পরুন।
- ওজন কমান।
- যোনি আর্দ্র ও ভেজা রাখবেন না।
- মাসিকের সময় নোংরা কাপড় ব্যবহার করবেন না। পরিষ্কার প্যাড ব্যবহার করুন।
- নিয়মিত গোসল করুন।
- রাতে প্যাড পরে ঘুমাবেন না ও রাতে হালকা গরম পানি দিয়ে যোনি পরিস্কার করে ঘুমাবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy