সাধারণ প্রশ্ন, ভিতরে বিস্তারিত?

আমি যখন বিছানায় সুয়ে থাকি, রোজ সকালে একটা দোয়েল এসে জানালার কাঁচে ঠোকর মারে। এই কার্যক্রম টা ১ থেকে দেড় মিনিট পর্যন্ত করে। এরকম টা করার কারণ কি? শুধু দোয়েল পাখিটি কেন? শুধু আমার বাড়িতে না, আমি অন্য জায়গাতেও দেখেছি কাচ দেখলে দোয়েল এই কাজটি করে।
2599 views

2 Answers

ওরা ভিতরে আসতে চায়। বিশেষ করে জানালার গ্রীলে বসতে চায়। জানালার গ্লাসের ব্যাপারে ওদের ধারণা নেই বললেই চলে। একবার ঘরে ঢুকে গেলে দেখবেন খোলা যায়গা রেখে গ্লাসে গিয়েই বারবার বাড়ি খায়। স্বচ্ছ হবার কারণে ভাবে এদিক দিয়েই বের হতে পারবে।  আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। 

2599 views Answered

দোয়েল পাখিটি মনে হয় জানালার কাঁচে তার নিজের প্রতিবিম্ব দেখে এমনটি করে। মাঝে মাঝে কাক ও এই আচরণ করে।

2599 views Answered

Related Questions

Next steps