ঠান্ডায় গরম পানি দ্বারা ফরয গোসল করা কি যায়েজ?
2 Answers
ঠান্ডার কারণে ফরয গোসলের পানি গরম করে ব্যবহার করা যাবে এতে কোন সমস্যা নেই। পানি ঠান্ডা হোক আর গরম হোক এটা কোন মুল বিষয় নয়! পানি পবিত্র কিনা এটাই আসল কথা।
যে ব্যক্তির উপর গোসল ফরয হয়েছে সে ব্যক্তির করণীয় হচ্ছে, পানি দিয়ে গোসল করে নেয়া। দলিল হচ্ছে আল্লাহর বানী: আর তোমরা জুনুবী (অপবিত্র) হলে প্রকৃষ্টভাবে পবিত্রতা অর্জন করবে। (সূরা মায়েদা, আয়াত: ৬)
কেউ যদি পানি ব্যবহারে অক্ষম হয় পানি না থাকার কারণে কিংবা পানি থাকলেও এর ব্যবহারে রোগের ক্ষতি হতে পারে কিংবা তীব্র ঠাণ্ডার কারণে তাহলে সে ব্যক্তি পানি দিয়ে গোসল করার পরিবর্তে মাটি দিয়ে তায়াম্মুম করতে পারেন।
এর দলিল হচ্ছে আল্লাহর বাণী: আর যদি তোমরা অসুস্থ হও বা সফরে থাক বা তোমাদের কেউ মলত্যাগ করে আসে বা তোমরা স্ত্রী সহবাস কর এবং পানি না পাও তবে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে। (সূরা মায়েদা, আয়াত: ৬)
এ আয়াতে দলিল রয়েছে যে, অসুস্থ ব্যক্তি পানি ব্যবহার করার ফলে যদি তার মৃত্যু ঘটা, কিংবা রোগ বেড়ে যাওয়া কিংবা আরোগ্য লাভ বিলম্ব হওয়ার আশংকা থাকে সেক্ষেত্রে তিনি তায়াম্মুম করবেন।
আল্লাহ তাআলা তায়াম্মুমের পদ্ধতি বর্ণনা করতে গিয়ে বলেন: তা দ্বারা মুখমণ্ডল ও হাত মাসেহ করবে। (সূরা মায়েদা, আয়াত: ৬)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy