আমি সকালবেলা টয়লেট সারার পর, সাবান দিয়ে হাত ধুয়ে ফেলি। কিন্তু বের হওয়ার পর আমার বাম হাতের নখে ময়লা দেখতে পাই।আমি নিশ্চিত ছিলাম না যে এগুলো কি, আর নিশ্চিত হওয়ার তো কোনো উপায় জানা নেই। এমতাবস্হায় আমি কি নাপাক? যদি কোন কাপড় চোপড় বা বিছানা স্পর্শ করি তা কি নাপাক হবে? দলিলসহ উত্তর দিবেন দয়া করে।
2878 views

1 Answers

প্রিয় ভ্রাতা! আপনি নিশ্চিত হওয়ার চেষ্টা করুন যে সেটি মল ছিলো কিনা। যদি মল হয়ে থাকে। তাহলে উক্ত মল ধৌত করে ফেললে শরীর পবিত্র হয়ে যাবে। এবং আপনি সে অবস্থায় যে সমস্ত কাপড় চোপড়ে হাত দিয়েছেন তাতে উক্ত নাপাক লেগে গেলে তাও নাপাক হওয়ায় সুন্দর করে ধুতে হবে। যাতে উক্ত নাপাক দূর হয়ে যায়। আর যদি নিশ্চিত হতে পারেন যে, তা নাপাক ছিলো না তাহলে কোন সমস্যা নেই। ধন্যবাদ। প্রমাণঃ দুররে মুখতার, ১/৩০৮, ১/৩২৮, ১/৩৩১ #ফাতাওয়া আলমগীরী, ১/৪২

2878 views

Related Questions