পবিত্রতা বিষয়ে প্লিজ উত্তর দিবেন?
লিঙ্গ দিয়ে কামরস আসলে সেগুলো ২/১ ফোটা প্যান্টে লাগলে এবং সেগুলো ভিজা আঙ্গুল দিয়ে তুলে নিয়ে পরিস্কার করে এবং জায়গাটা ধুয়ে নিয়ে ওযু করে নামায পরা বা কোরআন পাঠ করা যাবে কি। প্লিজ হাদিস ও কোরআনের আয়াতসহ উত্তর দিবেন।
2 Answers
লিঙ্গ দিয়ে কামরস আসলে সেগুলো ফোটা প্যান্টে লাগলে জায়গাটা ধুয়ে নিয়ে অযু করে নামায পরা বা কোরআন পাঠ করা যাবে।
সাহল ইবনু হুসাইফ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, আমার অত্যধিক মযী নির্গত হত তাই আমি অধিক গোসল করতাম। অতঃপর আমি এ ব্যাপারে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করি তিনি বলেন, মযী বের হওয়ার পর অযু করাই যথেষ্ট। তখন আমি বলি, ইয়া রাসূলুল্লাহ্! আমার কাপড়ে মযী লাগলে কি করব? তিনি বলেনঃ কাপড়ের যে যে স্থানে মযীর নিদর্শন দেখবে, এক আজলা পানি নিয়ে উক্ত স্থান হালকাভাবে ধুয়ে নিবে, যাতে তা দূরীভূত হয়।
[সূনান আবু দাউদ (ইফাঃ), অধ্যায়ঃ ১/ পবিত্রতা, হাদিস নম্বরঃ ২১০ হাদিসের মানঃ সহিহ]
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy