2 Answers
ইসলামী শরীয়তে টোটকা বা তন্ত্র-মন্ত্র বলতে কিছু নেই। তবে আমি আপনাকে একটি দুআ শিখাতে পারি। যা একটি হাদীসে এসেছে। আশা করি বিশ্বাসের সাথে আমল করলে শতভাগ কাজ করবে। দুআটি এই-
সব ধরনের অনিষ্টতা থেকে হেফাজতের দুআ:
হজরত ওসমান রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সা. বলেছেন, প্রত্যেহ সকালে ও সন্ধ্যায় তিনবার করে এই দোয়াটি পাঠ করলে কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না।
দুআ: বিসমিল্লাহিল্লাজী লা ইয়াদুররু মায়াসমিহি শাইয়ুন ফিল আরদি, ওয়ালা ফিস-সামায়ি ওয়া হুয়াস সামিউল আলীম।
অর্থ: আল্লাহর নামে, যার নামের বরকতে আসমান ও জমিনের কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না, তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।
-জামে তিরমিজি সুনানে আবু দাউদ
2924 views
Answered