1 Answers

নির্বাচন হলো রাষ্ট্র পরিচালনার জন্য নাগরিকবৃন্দ কর্তৃক বিভিন্ন প্রার্থীর মধ্য থেকে প্রতিনিধি বাছাই প্রক্রিয়া। অন্যভাবে বলা যায়, যে প্রক্রিয়ায় বা পদ্ধতির মাধ্যমে রাষ্ট্রের প্রাপ্ত বয়স্ক ব্যক্তিরা সর্বজনীন ভোটাধিকার প্রয়োগ করে পছন্দ অনুযায়ী প্রতিনিধি বাছাই করে তাকেই নির্বাচন বলে। যে পদ্ধতিতে সাধারণত নাগরিকগণ সরাসরি শাসনকার্যে অংশগ্রহণ করেন না, প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে শাসনকার্য পরিচালিত হয় তাকে প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা বলে। একে পরোক্ষ শাসন ব্যবস্থাও বলা হয়।

2928 views Answered

Next steps