1 Answers

সাধারণত আল্লাহর পবিত্র নামকেই ‘ইসমে আ’যম (মহান নাম) বলা হয়। যার মাধ্যমে দোয়া করা হলে কবুল হওয়ার সম্ভাবনা বেশী। তবে ইসমে আ’যম আল্লাহর নির্দিষ্ট কোনো নাম কিনা; এ সম্পর্কে বিভিন্ন হাদীস, বর্ণনা ও ওলামায়ে কেরামের বক্তব্য -মন্তব্য পাওয়া যায়। যেমন,

১. আনাস রাযি. থেকে বর্ণিত, এক সাহাবী রাসূলুল্লাহ ﷺ-এর উপস্থিতিতে নিম্নোক্ত শব্দমালার মাধ্যমে দোয়া করেছিলেন-

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدَ، لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ وَحْدَكَ لاَ شَرِيكَ لك الْمَنَّانُ بَدِيعَ السَّمَوَاتِ وَالأَرْضِ، يَا ذَا الْجَلالِ وَالإِكْرَامِ، يَا حَيُّ يَا قَيُّومُ

অর্থাৎ, হে আল্লাহ! আপনার নিকট এই অসীলায় চাই যে, (আমি বলি) কেবল আপনারই প্ৰশংসা, আপনি ব্যতীত প্রকৃত কোন উপাস্য নেই, আপনি এক, আপনার কোন শরীক নেই, অনুগ্রহ প্রদর্শনকারী হে আসমানসমূহ ও জমিনের সৃষ্টিকর্তা, হে মর্যাদা ও সম্মান দানের অধিকারী। হে চিরঞ্জীব ও সর্বনিয়ন্তা।

ওই সময় রাসূলুল্লাহ ﷺ বলেছিলেন- لَقَدْ دَعَا اللَّهَ بِاسْمِهِ الْعَظِيمِ الَّذِي إِذَا دُعِيَ بِهِ أَجَابَ وَإِذَا سُئِلَ بِهِ أَعْطَى ‘এই লোক মহান আল্লাহর ওই ইসমে আ’যমের মাধ্যমে দোয়া করেছে যার মাধ্যমে দোয়া করা হলে আল্লাহ কবুল করেন এবং প্রার্থনা করা হলে তিনি তা দান করেন। (আবু দাউদ ১৪৯৫ তিরমিযী ৩৫৪৪ নাসাঈ ১৩০০)

২. আবু উমামা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন,

اسْمُ اللَّهِ الأَعظَمُ فِي سُوَرٍ مِنَ القُرآنِ ثَلَاثٍ : فِي ” البَقَرَةِ  وَ  آلِ عِمرَانَ  وَ  طَهَ

আল্লাহর ইসমে আ’যম কোরআনের তিনটি সূরা- বাকারা, আল ইমরান ও ত্বহার মধ্যে রয়েছে। (ইবন মাজাহ ৩৮৫৬)

৩. বুরাইদাহ ইবন হুসাইব রাযি. থেকে বর্ণিত,  রাসূলুল্লাহ ﷺ এক সাহাবীকে বলতে শুনেছেন,

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ أَنِّي أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ الْأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ

অর্থাৎ, হে আল্লাহ! নিশ্চয় আমি আপনার নিকট চাচ্ছি। নিশ্চয় আমি সাক্ষ্য দিচ্ছি, আপনিই আল্লাহ। আপনি ছাড়া কোনো উপাস্য নেই, যিনি একক, অমুখাপেক্ষী যিনি কাউকে জন্ম দেন নি, তার থেকে কেউ জন্ম নেন নি এবং তাঁর সমকক্ষ কেউ নেই।

ওই সময় রাসূলুল্লাহ ﷺ বলেছিলেন- لَقَدْ سَأَلْتَ اللَّهَ بِالِاسْمِ الَّذِي إِذَا سُئِلَ بِهِ أَعْطَى وَإِذَا دُعِيَ بِهِ أَجَابَ তুমি আল্লাহর ওই নাম নিয়ে দোয়া করেছ, যার মাধ্যমে প্রার্থনা করা হলে তিনি তা দান করেন এবং দোয়া করা হলে কবুল করেন। (আবু দাউদ ১৪৯৩ তিরমিযী ৩৪৭৫ ইবন মাজাহ ৩৮৫৭)

2758 views Answered

Related Questions

Next steps