মেয়েদের যৌনি রস নিয়ে?
স্বামীর সাথে মিলন করার সময় কিছু দিন পরপর ভাতের মার এর মত ঘন কিছুটা বের হয় আসলে সেটা কি ক্ষতিকর কিনা ক্ষতিকর হলে কি করতে হবে এতদম ভাতের মারের মত
3203 views
1 Answers
একদম ভাতের মারের মত ইহা সাদা স্রাব যাকে লিকোরিয়া বলা হয়।
হ্যা ইহা ক্ষতিকর অতিরিক্ত সাদা স্রাব বা গন্ধযুক্ত সাদা স্রাব অতিরিক্ত সাদা স্রাব গেলে শরীর শুকিয়ে যায় চোখ ও গাল বসে যায় মুখ ফ্যাকাসে হয়ে যায়, খাবারে অরুচি লাগে,মাসিক ঠিক মত হয় না, সবার সাথে মিশতে ইচ্ছে করে না, ইত্যাদি কিছু মানুসিক ও শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন তাই প্লিজ নিজের ফ্যামিলিকে জানিয়ে দিন এবং গাইনি চিকিৎসক এর
কাছে চিকিৎসা নিবেন। এবং নিম্নের নিয়ম গুলো মেনে চলুন
- আপনি লবন মিশানো হালকা গরম পানি দিয়ে দিনে দুইবার যোনি পরিস্কার করবেন (সকাল ও রাতে)
- রঙীন ও বেশি সুগন্ধিযুক্ত টয়লেট টিস্যু ও সাবান যৌনাঙ্গে ব্যবহার করবেন না।
- ভেজা কাপড় পরে বেশিক্ষণ থাকবেন না। গোসল বা ব্যায়ামের পর যত তাড়াতাড়ি সম্ভব ভেজা কাপড়টি পাল্টে নিবেন।
- আপনার যৌনাঙ্গ পরিষ্কার রাখুন সবসময়। আর প্রসাব বা পায়খানা করার সময় হাত দিয়ে সামনে থেকে পেছনে এই নিয়মে পরিষ্কার করতে হবে। খেয়াল রাখবেন পায়খানার রাস্তার জীবাণু যেন যোনিতে না লাগে।
- দই খান, এতে ল্যাকটোব্যাসিলাস নামক উপকারী ব্যাকটেরিয়া থাকে।
- সুতির কাপড় দিয়ে তৈরি অন্তর্বাস বা পেন্টি পরুন।
- ওজন কমান।
- যোনি আর্দ্র ও ভেজা রাখবেন না।
- মাসিকের সময় নোংরা কাপড় ব্যবহার করবেন না। পরিষ্কার প্যাড ব্যবহার করুন।
- নিয়মিত গোসল করুন।
- সহবাসের পর হালকা গরম পানি দিয়ে যোনি পরিস্কার করবেন।
- সহবাসে কনডম নিতে হবে।
এই সমস্যার জন্য অবশ্যই একজন গাইনি যৌন রোগ বিশেষজ্ঞের কাছে যাবেন। অবহেলা করবেন না বা লজ্জা পাবেন না। কারণ এর ফলে পরবর্তীতে আরও খারাপ কিছু হতে পারে।
আপু একটা কথা মনে রাখবেন বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে মাসিকে ঝামেলা,সাদা স্রাব,অনিয়মিত মাসিক, কালো মাসিকের রক্ত বিভিন্য রকমের গোপন সংক্রান্ত সমস্যা গুলো কখনোই অবহেলা করা উচিৎ নয়। তাই যত সম্ভব চিকিৎসা ও সেবা নিন সুস্থ্য থাকুন।
আশা করি পরবর্তী সমস্য গুলো আমাদের জানিয় দিবেন চেস্টা করবো সঠিক পরামর্শ দিতে।
ধন্যবাদ।
3203 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy