1 Answers
পবিত্র কুরআন হযরত মোহাম্মদ (সাঃ)-এর উপর অবতীর্ণ হয়েছে। এ কুরআন পৃথিবীতে অবতীর্ণ হওয়ার আগে থেকেই লাওহে মাহফুজে সংরক্ষিত ছিলো। অর্থাৎ এ পৃথিবীতে মানবজাতি আসার আগে থেকেই লাওহে মাহফুজে পবিত্র কুরআন সংরক্ষিত ছিলো। এ কুরআনে মহান আল্লাহ তায়ালা তাঁর মহান বাণীসমূহ লিপিবদ্ধ করে রেখেছেন, যা কোনোদিনও বিকৃত হয়নি আর হবেও না। কারণ, এর হেফাজতকারী মহান আল্লাহ তায়ালা নিজেই। মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেছেন, "প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে"। এ কথাটি মহান আল্লাহ তায়ালা এ পৃথিবীতে মানবজাতি পাঠানোর আগে থেকেই লাওহে মাহফুজে পবিত্র কুরআনের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন। আর এ কথাটির মধ্যে "মানুষসহ সকল প্রাণী মরণশীল" কথাটি স্পষ্ট প্রতীয়মান। সুতরাং, "মানুষসহ সকল প্রাণী মরণশীল" কথাটি প্রথম মহান আল্লাহ তায়ালা নিজেই বলেছেন, আর তা লাওহে মাহফুজে সংরক্ষিত পবিত্র কুরআনের মধ্যে, আর যা পৃথিবীতে অবতীর্ণ হওয়ার পর থেকে ১৪০০+ বছর ধরে মানুষ পড়ে যাচ্ছে। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy