2 Answers
অবিরত = বিরতিহীন, সবসময়, সর্বদা, সর্বক্ষণ, যার কোন থামাথামি বা বিরতি নেই। নিত্য = উপরিউক্ত সকল অর্থে, যা সর্বদা বিদ্যমান/ সচল।
2642 views
Answered
-
'অবিরত' বলতে বুঝায়ঃ
-
বিরামহীন।
-
অবিশ্রান্ত।
-
একটানা।
-
ক্রমাগত।
-
অনবরত।
-
সতত।
-
উদাহরণঃ অবিরত বহে ধারা (অনবরত/সতত/একটানা বহে ধারা)।
-
'নিত্য' বলতে বুঝায়ঃ
-
প্রত্যহ।
-
অহরহ।
-
প্রাত্যহিক।
-
দৈনন্দিন।
-
অনাদি।
-
চিরস্থায়ী।
-
সর্বদা।
-
সতত।
-
প্রতিদিন।
-
অক্ষয়।
-
অনন্ত।
-
উদাহরণঃ
-
নিত্য (অহরহ) তোমার যে ফুল ফোটে ফুলবনে।
-
নিত্য (প্রাত্যহিক/দৈনন্দিন) কাজ সেরে নিয়েছি।
-
নিত্য (অনাদি/চির) কাল ধরে চলছে।
-
সেইজন্য নিত্য (সর্বদা/সতত) শঙ্কিত থাকি।
-
নিত্য (প্রতিদিন) এক কাজ করে যাচ্ছি।
-
নিত্য (প্রাত্যহিক) ব্যবহারের বস্তু। ধন্যবাদ।
2642 views
Answered