2 Answers
শুধু আমল করে জান্নাত লাভ সম্ভব নয় ভাই।। আমল সহিহ হতে হবে এবং আমলের পাশি ধর্মের সকল প্রকার আদেশ নিষেধ মেনে চলতে হবে।।
মানুষ শুধু আমলের ওপর ভর করে জান্নাতে যেতে পারবে না।
আবূ হুরাইরা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ তোমাদের কোন ব্যক্তিকে তার নেক আমল জান্নাতে প্রবেশ করাতে পারবে না।
লোকজন প্রশ্ন করলঃ হে আল্লাহর রাসূল! আপনাকেও নয়? তিনি বললেনঃ আমাকেও নয়, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে তার করুণা ও দয়া দিয়ে আবৃত না করেন। কাজেই মধ্যমপন্থা গ্রহণ কর এবং নৈকট্য লাভের চেষ্টা চালিয়ে যাও। আর তোমাদের মধ্যে কেউ যেন মৃত্যু কামনা না করে। কেননা, সে ভাল লোক হলে বয়স দ্বারা তার নেক আমল বৃদ্ধি হতে পারে। আর খারাপ লোক হলে সে তাওবাহ করার সুযোগ পাবে।
(সহীহ বুখারী, অধ্যায়ঃ ৭৫/ হাদিস নম্বরঃ ৫৬৭৩ আধুনিক প্রকাশনীঃ ৫২৬২, ইসলামিক ফাউন্ডেশনঃ ৫১৫৮ হাদিসের মানঃ সহিহ)।
উপরোক্ত হাদিস দ্বারা স্পষ্ট হয়ে যায় যে মানুষ নিজের যোগ্যতা ও আমল নয়, বরং আল্লাহ তাআলার অনুগ্রহেই নাজাত পেতে পারে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy