আমল সম্পর্কে একজনের জন্য দোয়া ও আমল করবো?
1 Answers
আপনি নিচের আমলগুলো ফলো করতে পারেন-
হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন কোনো রুগ্ন মানুষের সঙ্গে সাক্ষাৎ করবে, যার এখনো মৃত্যুর সময় উপস্থিত হয়নি এবং তার নিকট সাতবার এই দোয়াটি বলবে- (উচ্চারণ) আসআলুল্লাহাল আজিমা, রাব্বাল আরশিল আজিমি, আঁইয়্যাশফিয়াক।’
অর্থাৎ ‘আমি সুমহান আল্লাহ, মহা আরশের প্রভুর নিকট তোমার আরোগ্য (সুস্থতা) প্রার্থনা করছি` আল্লাহ তাকে সে রোগ থেকে মুক্তি দান করবেন।’ -মুসনাদে আহমাদ,জামে তিরমজি,সুনানে আবু দাউদ
হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে আরো বর্ণিত আছে যে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একজন বেদুঈনকে দেখতে গেলেন। আর তাঁর নিয়ম এই ছিল যে, যখন তিনি কোনো রোগীকে দেখতে যেতেন তখন বলতেন- (উচ্চারণ) লা- বা’সা তুহু-রুন ইনশাআল্লাহ।
অর্থ : ‘ভয় নেই, আল্লাহর মেহেরবানীতে আরোগ্য লাভ করবে ইনশাআল্লাহ। -সহীহ বুখারি, সহীহ মুসলিম
হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমাদের মধ্যে কেউ যখন অসুস্থ হতো তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর ডান হাত রোগীর শরীরে বুলাতেন এবং বলতেন- (উচ্চারণ) আজহাবিল বা’সা রব্বান না-সি, ওয়াশফি আনতাশ শা-ফি-, লা শিফাআ’ ইল্লা- শিফা-উকা শিফা-আ’ লা ইউগাদিরু সুক্বমা। -সহীহ বুখারি, সহীহ মুসলিম
অর্থ : ‘হে মানুষের প্রতিপালক! এ রোগ দূর কর এবং আরোগ্য দান কর, তুমিই আরোগ্য দানকারী। তোমার আরোগ্য ব্যতিত কোনো আরোগ্য নেই। এমন আরোগ্য, যা বাকী রাখে না কোনো রোগ।’
আপনি উপরোক্ত পদ্ধতীতে দুআ করতে পারেন। তাছাড়া আপনি তার জন্য এ দুআও করতে পারেন-ইয়া শাফিয়াল আমরাজ ইশফি মারযানা ওয়া মারযাল মুসলিমীন।’
অর্থ- হে রোগমুক্তি দানকারী! আমাদেরসহ সকল মুসলিমের রোগ মুক্ত করে দিন। ধন্যবাদ।