1 Answers

নানা কারণে এই লখনউ চুক্তি ইতিহাসে গুরুত্বপূর্ণ । লখনউ চুক্তির মাধ্যমে কংগ্রেস ও মুসলিম লিগের বোঝাপড়া ব্রিটিশ সরকারের যথেষ্ট শঙ্কার কারণ হয়েছিল । ঐতিহাসিক বিপিনচন্দ্র মন্তব্য করেন, লখনউ চুক্তি হল হিন্দি-মুসলিম ঐক্য স্থাপনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঘটনা । এই চুক্তি দ্বারা কংগ্রেস প্রমাণ করেছিল যে, ধর্মীয় পার্থক্য থাকা সত্ত্বেও জাতীয় প্রয়োজনে হিন্দু-মুসলমান একসঙ্গে মিলিত হতে পারে । রমেশচন্দ্র মজুমদার বলেন, কংগ্রেস নেতৃবৃন্দ এই চুক্তি স্বাক্ষর করে চরম অদূরদর্শিতার পরিচয় দিয়েছেন । কারণ সন্ধির শর্তগুলির মধ্যে সাম্প্রদায়িকতার বীজ নিহিত ছিল । ডঃ অমলেশ ত্রিপাঠিও মন্তব্য করেন, লখনউ চুক্তি কংগ্রেসের ধর্মনিরপেক্ষ নীতির পরিপন্থী ছিল । জাতীয় ঐক্যের স্বার্থে ভারতের ধর্মনিরপেক্ষ আদর্শের মূলে আঘাত করা হয়েছিল । মহাত্মা গান্ধিও এই নীতির সমালোচনা করছিলেন । তবুও লখনউ চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হিন্দু-মুসলিম ঐক্য ভারতের জাতীয় আন্দোলনকে গতিশীল ও প্রাণবন্ত করে তুলেছিল ।

4434 views