6 Answers

আমি মনে করি পড়া আস্তে পরা ভালো । এতে আপনার কাছে থাকা ব্যাক্তির ও কোনো সমস্যা হবে না ।

3030 views Answered

আমি মনে করি পড়া জোরে তাড়াতাড়ি পরলে ভালো হয়।। এতে মুখস্থ হয় তাড়াতাড়ি ।        

3030 views Answered

পড়া জোড়ে পড়া সবথেকে ভালো কারন সবাই জানতে পারে যে পড়া পড়তেছে

3030 views Answered

অবশ্য পড়া জোরে পড়লে তুলনামূলক তাড়াতাড়ি পড়া হয়।তবে লোক দেখিয়ে জোরে পড়ে লাভ নেই এটা সম্পূণ নিভরকরে মনোযোগ ও পরিবেশের উপর

3030 views Answered

জোরে জোরে পড়লে পড়া মুখস্ত হয় বটে,তবে সে পড়া কোনো কাজে লাগে না।সেজন্য বুঝে পড়া উচিত।

3030 views Answered

পড়া জোরে পড়া,আস্তে পড়া এটা নিজের অভ্যাসের উপর নির্ভর করে!!যেভাবে যার সুবিধা হয়,যেভাবে পড়া বোধগম্য মনে করে, সে সেভাবে পড়া ভালো৷

যেমন-আমি আস্তে পড়ে পড়া বেশি আয়ত্ত করতে পারি!

তবে....বেশির ভাগ লোক এর উল্টো!!ছোট থাকতে জোরে জোরে পড়ার একটি অভ্যাস ছিলো সবার, বড় হতে হতে সেই অভ্যাসটি বেশিরভাগ মানুষের আর থাকে না। তুমি শেষ কবে জোরে জোরে পড়েছ মনে করতে পারো? ব্যাপারটি শুনতে অবাক লাগে- জোরে জোরে পড়া কিন্তু পড়া মনে রাখার জন্য চমৎকার একটি কৌশল! মনে মনে পড়লে অনেককিছু ভাসাভাসা ভাবে দেখে যাওয়া হয় মাথার ভেতর তেমনভাবে গেঁথে যায় না তথ্যগুলো, হঠাৎ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো জোরে জোরে পড়লে তখন বেশ ম্যাজিকের মতো কাজ করে সেটি!


কালের কন্ঠের এক প্রতিবেদনে দেখলাম- মনে মনে পড়ার চেয়ে জোরে উচ্চারণ করে পড়লে মনে থাকে বেশি।

গবেষণার জন্য ৭৫ জন ছাত্রকে বেছে নেন গবেষকরা। তাদের ১৬০টি শব্দ জোরে উচ্চারণ করে পড়তে বলা হয় এবং তা রেকর্ড করা হয়। এরপর মনে মনে পড়তে বলা হয়। পড়ার পর ছাত্রদের কিছু শব্দ জিজ্ঞেস করে দেখা হয় তারা কতটা মনে রাখতে পেরেছে। দেখা যায়, ৭৭ শতাংশ ক্ষেত্রেই ছাত্ররা সেই শব্দগুলোই মনে রাখতে পেরেছে যেগুলো তারা উচ্চারণ করে পড়েছে।

গবেষকদের দাবি, জোরে পড়লে এবং নিজের কানে তা শুনলে আমাদের মস্তিষ্ক সহজে সেই বিষয় মনে রাখতে পারে। তাই ছাত্রদের মনে মনে নয়, উচ্চারণ করে পড়ারই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

3030 views Answered

Related Questions

Next steps