শুধু মাত্র পাশ করার জন্য English এ কি কি আইটেম পড়বো?

সামনেই আমার H.S.C Text Exam , কিন্তু আমি English এ খুব দুর্বল। তাই, এখোন শুধু পাশ করার জন্য কি কি আইটেম পড়বো?
2495 views

1 Answers

প্রথমে একটা কথা বলি, নিজের প্রতি সব সময় কনফিডেন্স রাখবেন। চেষ্টা করবেন সর্বোচ্চ। 



আপনার হয়ত সিলেবাস এখনো অনেক বাকি তাই শুধু পাস করার জন্য ভাবতেছেন। আসলে আপনি যদি এখন থেকেই পড়াশুনা করেন তাহলে আমি বলব আপ্নার হাতে এখনো যথেষ্ট সময় আছে। এই সময়ের মধ্যে আপনি অনেক কিছুই পড়ার সুযোগ পাবেন।  তাই এখন থেকে পড়া শুরু করুন। আশা করি সিলেবাস শেষ হয়ে যাবে। 


তাছাড়া বেছে বেছে শুধু পাস করার জন্য পড়লেই যে সেই প্রস্তুতি দিয়ে পাস করা যাবে তা কিন্তু না। এমনো হতে পারে যেগুলো আপনি পড়েছেন এক্সামে সেগুলো আসেনি। তখন কিন্তু আপনি ঝামেলায় পড়বেন। তাই এরকমভাবে বাছাই করে না পড়ে পুরো আইটেম পড়ুন। সমস্যা থাকলে কোনো বড় ভাই-বোন বা কোনো অভিজ্ঞ টিচার এরর সহায়তা নিন। ভাল কোনো গ্রামার ফলো করুন, চুড়ান্ত মডেল টেস্ট পেপারের কিছু মডেল সলভ করুন। আশা করি এই প্রচেষ্টা আপনাকে সফলতার দ্বারে পৌছায় দিবে ইনশাআল্লাহ।


বিঃদ্রঃ অফ টপিকে সাজেশন দেয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে সাজেশন টা ফলো করলে আশা করি আপনার কাজে লাগবে।

ধন্যবাদ।

2495 views Answered

Related Questions

Next steps