ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে দুঃচিন্তা হয় প্রচুর কী করব?
4 Answers
জীবনটা কোনো ছেলেখেলা নয় যে চাইলাম আর মরে গেলাম । অনেক কষ্টে এ জীবন পেয়েছো , মরার কোনো কারন আমি দেখিনা । নিজের ক্যারিয়ার সম্মর্কে ভাবাটা স্বাভাবিক তবে বেশি ভাবা ঠিক নয় , বেশি ভাবতে গেলে দুশ্চিন্তায় পরে যাওয়া লাগে । নিজের ক্যারিয়ার নিজেকেই গড়তে হবে । নিজের উপর নিজেকে সংযম রাখতে হবে । নিজেকে কখনো অবহেলিত মনে করা যাবেনা ।
ভালো রেজাল্ট করলে যে ক্যারিয়ার গড়ে তা কিন্ত নয় ক্যারিয়ার গড়ে ওঠে নিজের চেষ্টা তে। চাকুরী পেলেই যে আপনার ক্যারিয়ার ভাল হবে তা কিন্ত নয়। চাকুরী বাদেও নিজের ক্যারিয়ার গড়ে তোলা যায়। বিশ্বের বুকে নাম করা ব্যাক্তি গুলার মাঝে কয় জন চাকুরী করে বলতে পারেন...!?? বরং তারা চাকুরী দেয় হাজার হাজার লোক কে। তাদের ইচ্ছা ছিল বড় হওয়ার চাকুরী করার নয়। আমার মতে চাকুরী নিয়ে চিন্তা না করে কিভাবে বড় হতে পারেন সে চিন্তা করুন। আপনি নিজে উদ্যক্তা হন নিজের জন্য কিছু করুন। বর্তমানে অনেক শিক্ষিত ছেলে মেয়ে নিজেই উদ্যগ নিয়ে নানা রকম কাজ করছে। মনে রাখবেন এক দিনে গাছের মগ ডালে চড়া যায় না। আর কোন গাছ এক দিনেই বেড়ে ওঠে না। তাই চিন্তা না করে এখন থেকে শুরু করুন। হোক সেটা ছোট বা বড় কোন কাজ। এখন থেকেই শুরু করুন। তাহলে দেখবেন ভবিষ্যৎ এ ভাল কিছু করতে পারবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy