পায়ের উপর পা তুলে বসা সম্পর্কে ইসলাম কি বলে?

অামি শুনেছিলাম পায়ের উপরে পা তুলে ফেরাউন বসতো।এজন্য অামাদের বসা ঠিক না। এটা কি সত্যি?সঠিকভাবে কেউ জেনে থাকলে জানান প্লিজ।
5241 views

1 Answers

পায়ের উপরে পা তুলে ফেরাউন বসতো এজন্য অামাদের বসা ঠিক না। এটা সত্যি নয়। ইমরান ইবনে মুসলিম (রহঃ) বলেন, আমি আনাস (রাঃ) কে তার এক পা অপর পায়ের উপর রেখে গদিতে বসা অবস্থায় দেখেছি। (আল-আদাবুল মুফরাদ, অধ্যায়ঃ সভা-সমাবেশ ও তার রীতিনীতি, হাদিস নম্বরঃ ১১৭৭ হাদিসের মানঃ হাসান)। তবে পায়ের উপর পা দিয়ে বসা (ক্রস-লেগ) আরামদায়ক ভঙ্গি হলেও বিশেষজ্ঞরা বলছেন এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এছাড়া এক পায়ের উপর অপর পা রেখে চিৎ হয়ে শোয়ায় ইসলামে নিষেধাজ্ঞা আছে। জাবির (রাঃ) থেকে বর্নিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কাপড়ে সমস্ত শরীর পেঁচিয়ে রাখা, এক কাপড়ে গুটি মেরে বসা এবং চিৎ হয়ে শোয়া অবস্থায় এক পায়ের উপর অপর পা তুলে রাখাতে নিষেধ করেছেন। (সহীহ মুসলিম (ইফাঃ), হাদিস নম্বরঃ ৫৩২৩ হাদিসের মানঃ সহিহ)।

5241 views Answered

Related Questions

Next steps