1 Answers
ফার্সীতে আশারায়ে মুবাশশারাহ বলা হয়। আরবীতে বলা হয় ‘আশারাতুম মুবাশশারাহ। আশারাহ অর্থ দশ, আর মুবাশশারাহ অর্থ সুসংবাদপ্রাপ্ত। অর্থাৎ দশজন বেহেশতের সুসংবাদপ্রাপ্ত ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। আল্লাহ পাক উনার পক্ষ থেকে হযরত জিবরাঈল আলাইহিস সালাম উনার মাধ্যমে ওহী মারফত নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে দশজন সাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে একইসাথে জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন উনারাই আশারায়ে মুবাশশারাহ হিসেবে পরিচিত। ১. হযরত আবূ বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। ২. হযরত উমর ফারূক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। ৩. হযরত উছমান যুন নূরাইন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। ৪. হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। ৫. হযরত তলহা বিন উবায়দিল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। ৬. হযরত যুবাইর বিন আওওয়াম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। ৭. হযরত সাদ বিন আবী ওয়াক্কাছ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। ৮. হযরত সাঈদ বিন যায়িদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। ৯. হযরত আব্দুর রহমান বিন আউফ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। ১০. হযরত আবূ উবায়দা ইবনুল জাররাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy