#কাচেঁ গুলি করলে ছিদ্র হয় কিন্তু ডিল ছুড়লে কাচঁ চূর্ণ বিচূর্ণ হয় কেন?? দুই মার্কের জন্য উত্তরটা দেন,,
2908 views

2 Answers

আমরা জানি, A ক্ষেত্রফলের উপর F বল প্রযুক্ত হলে উৎপন্ন চাপ, P= F/A. অর্থাৎ বলের মান যত বেশি হবে আর ক্ষেত্রফল যত কম হবে, প্রযুক্ত চাপের পরিমাণ তত বেশি হবে। বন্দুকের গুলিরা আকার ছোট ও বল বা গতিশক্তি অনেক বেশি হওয়ায় চাপ অনেক বেশি হয়। ফলে কাচ ছিদ্র হয়ে গুলি বেরিয়ে যায়। অপরদিকে ঢিল ছুড়লে কাচে গুলির তুলনায় ক্ষেত্রফল অনেক বেশি ও বল অনেক কম হয়। ফলে ঢিল কাচ ভেদ করে বেরুতে সহজে না পারলেও বল ক্ষেত্রফল এর কারণে বল প্রয়োগের স্থান ও আশেপাশের কাচ ভেঙে চৌচির হয়ে যায়। এজন্য....।

2908 views

কারণ গুলির সামনের অংশের আয়তন খুব কম ...যার ফলে গুলি সম্পূর্ণ বেগে কোনো বস্তুর অতি ক্ষুদ্র আয়তনে আঘাত করে ফলে ঐ বস্তুর ভেঙে না গিয়ে ছিদ্র হয়। কিন্তু ডিল ছোড়ার ক্ষেত্রে তার বিপরীত ঘটনা ঘটে।

2908 views

Related Questions