ওষুধ 2টো একসাথে খাওয়া যাবে কী?

আমি Novelon ওষুধ টা খাচ্ছি ১৫ দিন হল এখনও ৪ দিন বাকি আছে ।। আমি কাল নিরাপদ যৌনমিলন করেছি।। কিন্তু একই রুমালে  ২ জনেই বীর্য মুছি । আগে ছেলেটা মুছেছে তার পর আমি মুছেছি।। তারপর Novelon ওষুধ টা খেয়েছি।।। আমার প্রেগনেন্সির সম্ভবনা আছে কী??? unwanted 72 আর Novelon একসাথে খাওয়া যাবে কী?? 
2706 views

1 Answers

যদি আপনি উক্ত পিল নিয়মিত ভাবে গত ১৫ দিন খান তাহলে না, প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা নাই আপনি নিশ্চিত থাকুন। এই নভেলন পিলের সাদা পিল গুলো ২১ টি পিল ২১ দিন নিয়মিত ভাবে খাওয়াকালীন অনিরাপদ ভাবে মিলন করলেও প্রেগন্যান্ট হবেন না। নিশ্চিত থাকুন।তবে মনে রাখবেন এই পিল বাদ দিয়ে বা অনিয়মিত ভাবে খাওয়া চলবে না তানা হলে প্রেগন্যান্সি রোধ সম্ভব না। আশা করি বুঝতে পারছেন। স্বল্পমেয়াদী পিল আর ইমার্জেন্সি পিল এক সাথে খাওয়া সম্ভব না এতে পার্শ্বপ্রতিক্রিয়া প্রভাব বেশি হতে পারে।আপনি দুশ্চিন্তা মুক্ত থাকুন যদি নভেলন পিল নিয়মিত ভাবে খান।

2706 views Answered

Related Questions

Next steps