2 Answers
ত্যাজ্যপুত্র মানে পিতার দায়িত্ব সন্তানের উপর থেকে উঠিয়ে নেওয়া। ইসলামে পুত্রকে ত্যাজ্য করা বলতে কিছু নেই, এটি শরীয়তসম্মত নয়। পিতা মারা গেলে ওই সন্তান পিতার মিরাস পাবে।
3121 views
Answered
মুসলিম আইন অনুযায়ী, সন্তানকে ত্যাজ্যপুত্র করা বা মৃত্যুর সময় অসিয়তের মাধ্যমে উত্তরাধিকার থেকে বঞ্চিত করা হারাম এবং অবৈধ। শরিয়তের দৃষ্টিতে এটি গ্রহণযোগ্য নয়। কাজেই যাকে ত্যাজ্যপুত্র ঘোষণা করা হয় কিংবা যাকে তার উত্তরাধিকার থেকে বঞ্চিত করার অসিয়ত করা হয়, সে কোনোভাবেই তার উত্তরাধিকার থেকে বঞ্চিত হবে না। ত্যাজ্যপুত্র বলে কোনো বিধান আইনে নেই। তাই কেউ তার সন্তানকে ত্যাজ্য করলেও সে উত্তরাধিকার থেকে বঞ্ছিত হবে না। এটা নিছক একটি ভ্রান্ত ধারণা।
3121 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy