স্মৃতি শক্তি হারিয়ে যাচ্ছে?

স্মৃতি শক্তি হারিয়ে যাচ্ছে।  আগের তুলনায় অনেক ডেমেজ হয়ে গেছে আমার ব্রেন।  আগের মত সতেজ নাই।  আগে কোন প্রশ্ন বা কোন কিছু একটু দেখলেই মনে রাখতে পারতাম কিন্ত বর্তমানে সেটা হচ্ছে না।  কোন কিছু মনেই করতে পারছি না। আমি পর্যাপ্ত পরিমাণে ঘুমাই।  

বিঃদ্রঃ আগে প্রচুর পরিমাণে মিষ্টি খেতাম কিন্ত এখন আর খাওয়া হয় না। 


আমার ব্রেন কে আগের মত সতেজ করতে হলে কি করতে হবে .?????    

2818 views

2 Answers

আপনি আপনার শিক্ষনীয় বিষয়গুলো শিখতে থাকুন। ভুলে গেলে আবার শিখুন। আপনি মস্তিষ্কে অবসাদ না দিয়ে শিখতে থাকুন কারণ  শিক্ষা যত বেশি হবে তত বেশি আপনার মস্তিষ্ক কার্যক্ষম থাকবে। মন থেকে নেতিবাচকতা ত্যাগ করা হতে পারে মস্তিষ্কের কর্মক্ষমতা ধরে রাখার অন্যতম উপায়। যখন কোনো একটি বিষয়ে মস্তিষ্ক উদ্বিগ্ন থাকে তখন মস্তিষ্ক তা গ্রহণ করে এবং সেভাবে প্রস্তুত হয়। এ কারণে নেতিবাচক চিন্তাগুলো মস্তিষ্কে স্থায়ী হয়ে যায়। অন্যদিকে ইতিবাচক ও গঠনমূলক বিষয় নিয়ে চিন্তা মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করে। দাবা খেলতে পারেন অথবা ধাঁধার মজার খেলা খেলতে পারেন। দাবা খেললে আপনার মস্তিষ্ক আরো সমৃদ্ধ ও সতেজ হবে৷ নিজের মধ্যে সামজিক গুনাবলী রাখবেন৷ সামাজিকতা আমাদের মস্তিষ্কের উপকার করে। সামাজিকতার ফলে নিজের দিকে নজর দেওয়া, চাপ কমানো ও নিউরো হরমোন নিঃসরন সহায়তা করে। নতুন কোন কিছু শিখতে থাকলে আপনার মস্তিষ্ক সমৃদ্ধ হবে৷ যেমন ধরুন আপনি হয়তো কাগজের প্লেন তৈরি করতে জানেন না। সেটা শিখে নিয়ে তৈরি করুন। কিংবা নতুন কোনো কাজ করতে শুরু করুন। স্মৃতিশক্তি এতে বাড়বে। আপনি মানসিক চাপ এড়িয়ে চলুন। ব্যায়াম করুন,পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন সকালে৷ মস্তিষ্কের ভালোর জন্য পুষ্টিকর খাবার খান ৷ আশাকরি সমাধান পেয়ে যাবেন৷ 

2818 views Answered

অশান্তি, দুশ্চিন্তা, কাজের চাপ, পড়াশোনার চাপ কিংবা কাজের ধরণে পরিবর্তন ইত্যাদি কারণে এমনটা হতে পারে। আবার মনের ভিতরে দীর্ঘদিন চেপে রাখা কোন কষ্ট কিংবা যন্ত্রণাও ব্রেনের স্বাভাবিক কর্মক্ষমতা কমিয়ে দিতে পারে। 


এক কথায় বলা যায় মস্তিস্কে চাপ সৃষ্টি হলে Short Term Memory Loss এর মত সমস্যা দেখা দেওয়া স্বাভাবিক। তাই আমাদের Brain কে Relax রাখাটা অত্যন্ত জরুরী। আর সেটা না করতে পারলে দীর্ঘ মেয়াদে তা ক্ষতির কারণ হয়ে দাড়াবে।

আমাদের মস্তিষ্ক কাজ করার সময় তাতে বিভিন্ন রকম বৈদ্যুতিক সংকেত প্রবাহিত হয়। তথ্য আদান প্রদান কিংবা সিদ্ধান্ত নেওয়া অথবা বিচার বিবেচনা করতে এসব সংকেত কাজে লাগে। অথবা আপনি কোন একটা কাজ করতে গেলে ঐ কাজ সম্পর্কিত এক বা একাধিক তথ্য আপনার মাথায় থাকা লাগে। 

কিন্তু অতিরিক্ত চাপে যদি আপনার Brain ভুগতে থাকে সেক্ষেত্রে এই বৈদ্যুতিক সংকেত গুলো এলোমেলো হয়ে যেতে পারে। এবং এর ফলে আপনার Short Term Memory Loss হতে পারে। ধরুন পড়ার টেবিল থেকে উঠলেন এই ভেবে যে ফাইল কেবিনেট থেকে একটা নতুন খাতা বের করবেন। কিন্তু সেখানে যেতে যেতে ভুলে গেলেন কি করতে উঠেছিলেন! 

এখন এই অবস্থায় কি করবেন? কিচ্ছু করবেন না। আর বেশি ভাবতেও যাবেন না। সোজা কথা হল ফালতু টেনশন একেবারেই করবেন না। যদি এটা নিয়ে চিন্তিত হয়ে পড়েন তাহলে ভবিষ্যতে সেটা আরো ক্ষতি করবে। আপনার মনে ভয় ঢুকে গিয়ে আপনাকে মানসিকভাবে দিশেহারা করে দিবে। ডাক্তার দেখালে সে হয়তো ওষুধ ও দিতে পারে। 

কিন্তু আমার মতে এটা খুব স্বাভাবিক ব্যাপার। Normal জীবন যাপন করেন। ক্যারিয়ার, স্টাডি আর পরীক্ষার ফল নিয়ে মাথা ঘামানো ছেড়ে দিন। নিজের সাধ্যমত চেষ্টা করবেন। আর কতটুকু ওপরে যেতে পারবেন সেটা ছেড়ে দিন আল্লাহর হাতে। তাহলেই আর মানসিক চাপে ভুগবেন না। সবকিছু ভুলেও যাবেন না। আর মজার ব্যাপার হল চাপমুক্ত ভাবে চললে এমনিতেই সব কিছু আপনার জন্যে সহজ হয়ে যাবে। 

উদাহরণ: বাংলাদেশ ক্রিকেট টীম তখনই খারাপ খেলে যখন তারা মনে মনে ভাবে অমুক দলের সাথে না জিতলে মানসম্মান থাকবে না। যার ফলে হারে তো বটেই সাথে সাথে খেলেও একেবারে Third Class. 

কাজেই ব্রেনের ওপর চাপ কমান। আস্তে আস্তে দেখবেন ভুলে যাবার সমস্যাটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। 
2818 views Answered

Related Questions

Next steps