কীভাবে প্রপোজ করলে মেয়েটি রাজি হবে?

কলেজে উঠেছি ৩ মাস হল। ২ মাস আগে মেয়েটির সাথে দেখা । ক্লাসের মধ্যে প্রায় সময় আমি তার দিকে তাকিয়ে থাকি,তখন দেখি সেও আমার দিকে তাকিয়ে রয়েছে,কিন্তু তার দিকে চোখ পড়া মাএই সে অন্য দিকে চোখ ঘুরিয়ে নেয়। যদিও বা সে আমার সম্পকে কিছুই জানে না। আজকে আমি আমার ভালো লাগার কথাটা তাকে বলতে চেয়েছিলাম,তাকে ডাক দিলে সে দাড়ায়,কিন্তু আমি পরে বলিনি।সে বুঝেছিল আমি তাকে পছন্দ করি।এখন আমি বুঝব কীভাবে সে আমাকে পছন্দ করে কীনা?আর তাকে কীভাবে প্রপোজ করব?
2767 views

3 Answers

সে আপনাকে পছন্দ করে কি না সেটা বুঝতে চাইলে আপনাকে তার উপর লক্ষ্য রাখতে হবে। প্রথমত মানুষ যার প্রেমে পড়ে তাকে খুশী করার জন্য আপনি যেকোনো কিছুই করে ফেলতে পারে একথা মিথ্যে নয়। তার ভুলত্রুটিগুলো তার কাছে সামান্য ব্যাপার। তার সঙ্গেই থাকতে চায়, এমনকি তার সঙ্গে থাকার চিন্তাটাই তার মুখে হাসি ফুটিয়ে তোলে। এই লক্ষ্যগুলো তার মধ্যে উপস্থিত থাকলে অবশ্যই সে আপনাকে ভালোবাসতে পারে। আপনি তার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করুন। তাকে নিজের বন্ধুর মতো কথা বার্তা বলার সুযোগ রাখবেন। সব সময় আপনি তার কথা মনোযোগ দিয়ে শুনবেন ও তাকে কথাবার্তা বলার সুযোগ করে দিবেন৷  তাকে ভালো করে আপনি বিশ্বাস করান যে আপনি তার জন্য সব কিছু করতে পারেন। আপনি তাকে বিশ্বাস করবেন৷ ভালো ভাবে সম্পর্কে বাধন ধরিয়ে একদিন কোথায় বেড়াতে গিয়ে খোলা মেলা যায়গায় তাকে হাতে গোলাপ ফুল দিয়ে প্রোপজ করতে পারেন। 

2767 views Answered

সর্বপ্রথম আপনি তার সাথে স্বাভাবিক বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলুন। তারপর ভালো করে খোঁজ নিয়ে দেখুন তার অন্যকারো সাথে সম্পর্ক আছে কি-না! তারপর বন্ধুত্বের সম্পর্ক কঠিনভাবে গড়ে তুলার চেষ্টা করুন। বিভিন্ন ইঙ্গিতে তাকে বুঝান যে আপনি তাকে পছন্দ করুন। তাছাড়া সবসময় তাকে সাহায্য তার প্রশংসা করুন। একদিন ভালো সময় বুঝে তাকে আপনার মনের কথা জানিয়ে দিন। আশাকরি সফল হবেন।

2767 views Answered
আপনার এবং তার মধ্যে সম্পর্ক তৈরির জন্যে আপনি তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করুন। আপনার এবং তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আপনাদের মধ্যে সেবন্ধনকারী হিসেবে কাজ করবে। বন্ধুদের সম্পর্ক সৃষ্টি করার জন্যে আপনি তার সাথে থাকুন।
আপনি যদি তার সাথে থাকেন তাহলে আপনি দ্রুত সম্পর্ক সৃষ্টি করতে পারেন। সব কাজে সঙ্গ দিন। এরফলে আপনি তার মন জয় করে নিতে পারেন৷ যে কোন বিপদে তাকে সাহায্য করুন। কারণ একজন ব্যক্তি সেই ব্যক্তিকেই পছন্দ করে যে তাকে যেকোন বিপদে সাহায্য করে। এর মাধ্যমে আপনি তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি করতে পারেন।
আপনি যদি জানতে সে আপনাকে ভালোভাসে কি না তাহলে সে নিচের কাজ গুলো করতে পারে।
  1. সে আপনার সাথে থাকতে চাইবে।
  2. আপনার সব কাজে সঙ্গ দেবে।
  3. যে কোন কাজে সব সময় সহায়তা করবে।
  4. আপনার খোঁজ খবর নিতে চাইবে।

এগুলো যদি তার মধ্যে থাকে তাহলে সে আপনাকে ভালোবাসতে পারে। এর জন্যে প্রথমে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করুন। তারপর কোন একসময় খোলা মেল জায়গায় গোলাপ ফুল দিয়ে প্রপোজ করতে পারেন।
2767 views Answered

Related Questions

Next steps