2 Answers

হাদীসের ভাষ্য অনুযায়ী যেকোনো পানীয় খাবারে ফু দেয়া নিষেধ। হোক সেটা গরম কিংবা ঠাণ্ডা। এ সম্পর্কে কিছু হাদীস বর্ণিত আছে। “‏হযরত ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সঃ) পানপাত্রে ফুঁ দিতে নিষেধ করেছেন।” (সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ৩৪২৯) হযরত আবূ সা‘ঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সঃ) পানীয় পানকালে তাতে ফুঁ দিতে নিষেধ করেছেন। একটি লোক নিবেদন করল, পানপাত্রে (যদি) আমি খড়কুটো দেখতে পাই? তিনি বললেন, তাহলে তা ঢেলে ফেলে দাও। সে নিবেদন করল, এক শ্বাসে পানি পান করে আমার তৃপ্তি হয় না। তিনি বললেন, তাহলে তুমি পেয়ালা মুখ থেকে দূরে সরিয়ে নিয়ে নিঃশ্বাস গ্রহণ করো।’’ (রিয়াদুস সালেহীন, হাদিস নং ৭৬৯)

5636 views Answered

শুধু গরম চা নয় যেকোন গরম খাবার ফুঁ দিয়ে খাওয়া নিষেধ। হাদীস শরীফে পাওয়া যায় রাসুল (সাঃ) খাদ্য ও পানীয়ে ফুঁ দিয়ে খেতে নিষেধ করেছেন। খাবার ও পানীয়তে ফুঁ দেওয়ার কারণে অনেক ধরনের রোগ হতে পারে। রাসুল (সাঃ) খাবারে ফুঁ দিতে নিষেধ করেছেন। ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, রাসুল (সাঃ) কখনো খাবারে ফুঁ দিতেন না। কোনো কিছু পান করার সময়ও তিনি ফুঁ দিতেন না। (ইবনে মাজাহঃ ৩৪১৩)। এ ছাড়া চিকিৎসা বিজ্ঞানীদের মতে ফু দেয়ার দ্বারা খাবার জীবানু যুক্ত হয়ে যায়। (আল মুহীতুল বুরহানীঃ ৫/৩৫২, ফাতাওয়া মাহমুদীয়া ২৭/৪৪)।

5636 views Answered

Related Questions

Next steps