1 Answers

আজানের সময় কথা বলা বা ভিন্ন কাজে ব্যস্ত থাকা, আজান না শোনা, আজানের জবাব না দেওয়া, নামাজের জন্য প্রস্তুতি না নেওয়া, এটি অন্যায় কাজ। তাই আজান না শুনার জন্য হেডফোন কানে লাগিয়ে গজল শুনলে গুনাহ হবে। কেননা, রাসুল (সাঃ) যা করতে আদেশ উপদেশ করেছেন তাই আমাদের করতে হবে। আল্লাহ ও তার রাসুল কোনো কাজের আদেশ করলে কোনো ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীর সে বিষয়ে ভিন্ন এখতিয়ার নেই। যে আল্লাহ ও তার রাসুলের আদেশ অমান্য করে, সে প্রকাশ্য পথভ্রষ্টতায় পতিত হয়। (সূরা আহজাবঃ ৩৬)। রাসুলুল্লাহ (সাঃ) এর সুন্নত আঁকড়ে ধরা, তার জীবনচরিতকে শ্রদ্ধা করা ও তার দেখানো পথে চলা প্রত্যেক মুসলমানের একান্ত কাম্য। কেননা, ইসলামে আজানের বিশেষ গুরুত্ব রয়েছে। আজান শুনে আজানের জবাব দেওয়ারও রয়েছে বিশেষ গুরুত্ব। রাসুলুল্লাহ (সাঃ) ইরশাদ করেন, যখন তোমরা আজান শুনবে, এর জবাবে মুয়াজ্জিনের অনুরূপ তোমরাও বলবে। (বুখারি হাদিসঃ ৬১১) কোনো জরুরি কাজের সময় জবাব না দিতে পারলেও গুনাহ নেই।

2554 views Answered

Related Questions

Next steps