1 Answers
কেউ কি ধারণা করতে পারেন গোটা বাংলাদেশের মোট সম্পদের পরিমাণ কত? সাদামাটাভাবে বলতে গেলে কারও চিন্তায় তা আসার কথা নয়। সাধারণ ক্যালকুলেটরে হিসাবটি করা যায় না। ঠিক এক বছর আগে ২০১৮ সালের জানুয়ারিতে বিশ্বব্যাংক একটি হিসাব প্রকাশ করেছিল। ‘দ্য চেঞ্জিং ওয়েলথ অব নেশন-২০১৮’ শীর্ষক ওই প্রতিবেদন থেকে বাংলাদেশের মোট সম্পদের একটা ধারণা পাওয়া যায়
বিশ্বব্যাংকের মতে, বাংলাদেশে বর্তমানে মাথাপিছু সম্পদের পরিমাণ ১২ হাজার ৭১৪ মার্কিন ডলার। প্রতি ডলার ৮৫ টাকা দরে হিসাব করলে দেশীয় মুদ্রায় তা দাঁড়ায় ১০ লাখ ৮০ হাজার ৭৯০ টাকা। আর দেশের জনসংখ্যা ১৬ কোটি ধরা হলে মোট সম্পদের পরিমাণ হয় ১ কোটি ৭২ লাখ ৯২ হাজার ৬৪০ কোটি কোটি টাকা।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে মাথাপিছু সম্পদের মধ্যে উৎপাদিত সম্পদের বাজারমূল্য ৩ হাজার ৪৩৪ ডলার এবং প্রাকৃতিক সম্পদের মূল্য ২ হাজার ২৩৪ ডলার। এ ছাড়া বাংলাদেশে যে পরিমাণ চাষযোগ্য জমি রয়েছে, তার মাথাপিছু আর্থিক মূল্য ১ হাজার ৫০১ ডলার ও মানবসম্পদের মূল্য মাথাপিছু ৭ হাজার ১৭০ ডলার। ১৯৯৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত ১৪১টি দেশের প্রাকৃতিক সম্পদ, মানবসম্পদ, উৎপাদিত সম্পদ ও বিদেশে থাকা সম্পদের তথ্য পর্যালোচনা করে বিশ্বব্যাংক এই প্রতিবেদন তৈরি করে
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy