1 Answers
হজ্জ আল্লাহ তাআলার একটি বিশেষ বিধান। হজ্জ ইসলামের পঞ্চস্তম্ভের একটি। আর্থিক ও শারীরিকভাবে সামর্থ পুরুষ ও নারীর ওপর হজ্জ ফরজ। হজ্জ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর তরফ থেকে সেই সব মানুষের জন্য হজ্জ ফরজ করে দেওয়া হয়েছে, যারা তা আদায়ের সামর্থ্য রাখে। (সুরা আল ইমরান আয়াতঃ ৯৭)। রাসুল (সাঃ) বলেছেন, প্রকৃত হজ্জের পুরস্কার বেহেশত ছাড়া অন্য কিছুই হতে পারে না। সৎ উদ্দেশ্য নিয়ে যারা হজ্জ পালন করবেন, আল্লাহ তাআলা তাদের হজ কবুল করবেন এবং তাদের জন্য অফুরন্ত রহমত ও বরকত অবধারিত। রাসুল (সাঃ) বলেন, হজ্জ মানুষকে নিষ্পাপে পরিণত করে, যেভাবে লোহার ওপর থেকে মরিচা দূর করা হয়। (তিরমিজি)। রাসুলে (সাঃ) বলেন, যে ব্যক্তি যথাযথভাবে হজ্জ পালন করে, সে পূর্বেকার পাপ থেকে এরূপ নিষ্পাপ হয়ে যায়, যেরূপ সে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার দিন নিষ্পাপ ছিল। (বুখারি ও মুসলিম)। ওমরাহ পালন করা গুরুত্বপূর্ণ সুন্নত আমল। এটি পুরুষ ও মহিলা সবার জন্য প্রযোজ্য। ওমরাহ সম্পর্কে আল্লাহ বলেন, নিশ্চয় সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনাবলির একটি; তাই যারা হজ্জ করবে বা ওমরাহ করবে, তারা এ দুটি প্রদক্ষিণ করবে। (সুরা বাকারা, আয়াতঃ ১৫৮)।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy