বর্তমানে বিস্ময় অ্যানসারের এত visitor থাকা সত্ত্বেও অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায় না কেন?
2928 views
3 Answers
হয়ত যে প্রশ্নের উত্তর করা হয়নি সেই প্রশ্ন কঠিনতর ছিল।নয়ত প্রশ্নটি যারা দেখেছে তাদের উত্তর জানা নেই।আশা করি বুঝতে পারছেন
2928 views
Answered
কোন সদস্য প্রশ্ন করলে তার উত্তর পাওয়াটা কতগুলো বিষয়ের উপর নির্ভর করেঃ
১। ঐ প্রশ্নের উত্তর কারো জানা আছে কিনা ।
২। ঐ প্রশ্নের উত্তর দেওয়ার মানসিকতা কারো আছে কিনা।
৩। ঐ প্রশ্নের উত্তর দেওয়ার মত যথেষ্ট সময় কারো আছে কিনা ইত্যাদি।
এসব বিষয়ের কারণে অনেক প্রশ্ন অনুত্তারিত থেকে যায় এবং নতুন প্রশ্নের কারনে অনেক নিচে চাপা পড়ে যায়। যা আর উত্তর দাতার চোখে পড়েনা। এসব কারণে বিস্ময়ে অনেক প্রশ্ন উত্তরহীন থেকে যায় ।
2928 views
Answered
হয়তো প্রশ্নটি যাদের চোখে পড়ে তাদের উত্তরটি ভালোভাবে জানা নেই অথবা তারা প্রশ্নটি সঠিকভাবে বুঝতে পারেন নি অথবা তাদের উত্তর দেওয়ার ইচ্ছে নেই ইত্যাদি ইত্যাদি। আর আমাদের খেয়াল রাখা উচিত যে, এখানে সবাই স্বেচ্ছাসেবক হিসেবে উত্তর প্রদান করেন এবং তাদের কেউ উত্তর প্রদান করতে বাধ্য নয়। তাই কোনো প্রশ্নের দ্রুত উত্তর না পেলে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে অথবা এরপরও উত্তর না পেলে মন খারাপ না করে বরং বিস্ময়ের সাথেই থাকুন। আশা করা যায়, অন্য কোনো প্রশ্নের উত্তর অবশ্যই পাবেন; ইনশাআল্লাহ।
2928 views
Answered