হ্যালো ব্রো এন্ড সিস্টার্স কিছু টাকার মধ্যে আপুকে সামান্য উপহার দিতে চাই। কি দিলে ভাল হয়?
3514 views

3 Answers

একটি বড় টেডি বিয়ার দিতে পারেন। দাম ৩৮০ টাকার মত।

3514 views

সাধারণত গিফটের ধরণ উপলক্ষের ধরনের উপর ডিফেন্ড করে৷যেমন আপনি হয়তো আপনার আপুর জন্মদিন /ম্যারেজ ডে উপলক্ষে গিফট দিতে চাচ্ছেন অথবা পরীক্ষায় ভালো ফলাফল পাওয়ার আনন্দে বা কোথাও বিজয়ী হওয়ার আনন্দে গিফট দিতে চাচ্ছেন৷

প্রথমতো কথা হলো, গিফটা যেহেতু আপনার আপুর জন্যই!সুতরাং তার পছন্দ-অপছন্দের ব্যাপারে জানাটা আপনার জন্য সহজ।উপহারটি নেওয়ার আগে তাঁর পছন্দের কথা মাথায় রাখুন। উপহারের কার্যকারিতার কথাও ভেবে দেখুন। কাজে লাগবে, এমন জিনিস কিনলেই ভালো হয়।

যদি আপনার আপুর জন্মদিন হয়, তবে..গোপনে কেক আনার ব্যবস্থা করে তাঁকে চমকে দিন।সাথে একটা/একগুচ্ছ  লাল গোলাপ!!

আরো ভালো হয় আপনার অভিজ্ঞতা থাকলে কেকটা নিজে বানিয়ে উপহার দিন৷ আমরা কেক সাধারণত মার্কেট থেকে কিনে থাকি। তার বদলে আপনি যদি নিজের হাতে কেক বানিয়ে আপুকে জন্মদিনের  উপহার দেন তাহলে ব্যাপারটা বেশ আনন্দের হবে৷ 

আর যদি আপনি আপু পরীক্ষায় ভালো করায় কিংবা অন্য কোন বিজয়ের আনন্দে উপহার দিতে চান, তবে.....আপুর পছন্দের লেখকের বই, প্রিয় গায়কের গানের সিডি বা পোশাক হতে পারে বেস্ট উপহার। এছাড়া পারফিউম বা অন্যান্য প্রয়োজনীয় কসমেটিকসও উপহার হিসেবে দিতে পারেন।সাথে.....

মন ছুঁয়ে যায় এমন কয়েকটা কথা লিখে দিন ছোট্ট একটা চিরকুটে কিংবা কয়েক দিস্তা কাগজ নিন, লিখে ফেলুন নিজের মনের কথাগুলো!

আর যদি ম্যারেজ ডে হয়,তবে.....আপুকে নিজের হাতের বানানো কোন উপহার গিফট করতে পারেন। আপনি একটা ফটো ফ্রেমের মধ্যে তার এবং তার পরিবারের(আপনার বোনের জামাই,/আপনার ভাগ্নে, ভাগ্নীর) সদস্যদের ছবি দিয়ে সাজিয়ে একটি ফটো অ্যালবাম উপহার দিতে পারেন। এটি বেশ ভালো একটি আইডিয়া পাশাপাশি আপুকে খুশি করার ভালো উপায়!

বাকি আরো অনেক উপহার আছে,তার পছন্দের কিছু বাঁচাই করে দিয়ে দিন৷ 

নিশ্চয় আপনার বোন,আপু আপনার খুব কাছের মানুষ।এই গিফটগুলির মধ্যে আপনার ভাবনা এবং ভালোবাসা জড়িয়ে থাকবে যার মূল্য সে নিশ্চয় বুঝতে পারবে যে আপনার খুব কাছের একজন।

3514 views
আপনি ভালো একটি হাত ঘড়ি উপহার দিতে পারেন। আশাকরি এতে সে খুশি হবে এবং এতে সে উপকৃত হবে।
3514 views

Related Questions