মৃত্যুর পর জাহান্নামিরা বলবে আমি যদি মাটি হয়ে যেতাম! কিন্তু কেন এই প্রত্যাশা করবে?
মৃত্যুর পর জাহান্নামিরা বলবে আমি যদি মাটি হয়ে যেতাম! কিন্তু কেন এই প্রত্যাশা করবে?
মাটি কেন হইতে চাইবে? মাটি হলে কি হবে?
2590 views
1 Answers
কুরআনে এসেছে
ويقول الكافر يا ليتني كنت ترابا
অর্থ: আর কাফেররা বলবে, হায়! যদি আমি মাটি হয়ে যেতাম৷
-সূরা নাবা, আয়াত নং ৪০
তাফসিরে তবারিতে এসেছে
عن أبي هريرة، قال: " إن الله يحشر الخلق كلهم، كل دابة وطائر وإنسان، يقول للبهائم والطير: كونوا ترابًا، فعند ذلك يقول الكافر: يا ليتني كنت ترابا ".
আবু হুরাইরা রাঃ থেকে বর্ণিত, আল্লাহ সকল সৃষ্টিকে একত্রিত (জমা) করবেন৷ সবধরনের পশু-পাখি এবং মানুষকে৷ এরপর সমস্ত চতুষ্পদ প্রাণী এবং পশু-পাখিকে বলা হবে, তোমরা মাটি হয়ে যাও৷ আর তখনই কাফেররা বলবে, হায়! যদি আমি মাটি হয়ে যেতাম৷
-তাফসিরে তবারি
যেহেতু চতুষ্পদ প্রাণী এবং পশু-পাখিকে মাটি হয়ে যাওয়ার কথা বলা হবে (তাদের হিসাব নিয়ে জাহান্নামে পাঠানো হবে না), তা দেখে কাফিররা আফসোস করে বলবে, হায় যদি আমরাও তাদের মত জাহান্নামে না যেয়ে মাটি হয়ে যেতে পারতাম!
2590 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy