জমজমের পানি পায়ে লাগলে কি গুনাহ হবে?

জমজম এর পানি পবিত্র এটা আমরা সবাই জানি; কিন্তু এটা কি পায়ে লাগলে গুনাহ হবে?

এক বড় ভাই বলছে গুনাহ হবে। উনি হজ্ব করে সাথে পানি নিয়ে আসছেন। এখন উনি বলেনঃ এটা যেনো পায়ে না লাগে।
2653 views

1 Answers

একথা সত্য যে,জমজমের পানি পবিত্র ও উপকারী! তবে....

এই পানি পায়ে লাগলে গোনাহ হবে এটা সত্য নয়!জমজমের পানিও যেহেতু একধরনের পবিত্র পানি, সুতরাং-অনেক সময় এই পানি প্রয়োজন বসত নিজে পবিত্র হওয়ার কাজেও লাগতে পারে৷যেমন.....নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, জমজমের পানি ছাড়া কোন পানি নেই অযু করতে, সুতরাং,ঐ সময় আপনাকে অবশ্যই জমজমের পানি ব্যাবহারে অযু করতে হবে৷আর তখন তো দু'পা ধৌত করা ছাড়া অযু সম্পন্ন হবে না৷ 

আমি নিজেও কিছুদিন হেরামে থেকেছি, দেখেছি অনেক কিছু!সৌদিদের আমি প্রায় সময় দেখেছি,নামাজের টাইমে ওয়াসরুম দূরে হওয়ায় জমজমের পানি দিয়ে অযু করতে, আমরাও করেছি ৷ 

তবে.......হ্যা!অপ্রয়োজনে অপছয় না করা,এবং পায়ে না লাগানো এটাও আদব৷আদব রক্ষা করা চাই৷                            

2653 views Answered

Related Questions

Next steps