গাছের মেহেদী কি পায়ে দিলে গুনাহ হয়?

রেফারেন্সসহ দিবেন। 
2935 views

2 Answers

না পুরুষেরা পায়ে বা হাতে মেহেদী লাগাতে পারবে না। কারণ এটা এক ধরনের রঙ। আর পুরুষদের জন্য রঙ ব্যবহার করা নিষিদ্ধ।


আবূ হুরাইরাহ রাযি. হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষের সুগন্ধি এমন হবে যার সুগন্ধ প্রকাশ পায় কিন্তু রঙ গোপন থাকে এবং নারীর সুগন্ধি এমন হবে যার রঙ প্রকাশ পায় কিন্তু সুগন্ধ গোপন থাকে। ( তিরমিযী হাদীস নং ২৭৮৭)


তবে চিকিৎসার ক্ষেত্রে মেহেদী পায়ে বা হাতে ব্যাবহার জায়েজ আছে। (তিরমিযী হাদীস নং ২৩৪১ রদ্দুল মুহতার ৬/৪২২)

জনাব! মেহেদী  ব্যাবহারে ছেলেদের গুনাহ হওয়া না হওয়া পরিস্থিতির উপর নির্ভরশীল। কিন্তু নারীরা মেহেদী পায়ে পড়লে গুনাহ হবে না। 
 
2935 views Answered

পুরুষদের জন্য হাতে-পায়ে কোথাও মেহেদী ব্যবহার করা জায়েয নেই। বরং সাজ-সজ্জার উদ্যেশ্যে তারা কখনও হাতে-পায়ে মেহেদী লাগাতে পারবে না। কারণ এটা এক ধরনের রঙ। আর পুরুষদের জন্য রঙ ব্যবহার করা নিষিদ্ধ।

عن أبي هريرة قال قال رسول الله ﷺ طيب الرجال ما ظهر ريحه وخفي لونه وطيب النساء ما ظهر لونه وخفي ريحه

আবূ হুরাইরাহ রাযি. হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষের সুগন্ধি এমন হবে যার সুগন্ধ প্রকাশ পায় কিন্তু রঙ গোপন থাকে এবং নারীর সুগন্ধি এমন হবে যার রঙ প্রকাশ পায় কিন্তু সুগন্ধ গোপন থাকে। ( তিরমিযী হাদীস নং ২৭৮৭)

তবে চুল ও দাঁড়িতে ব্যবহার করতে পারবে। আর চিকিৎসার প্রয়োজনে যেকোনো স্থানে মেহেদী ব্যবহার করা জায়েজ আছে।(তিরমিযী হাদীস নং ২৩৪১ রদ্দুল মুহতার ৬/৪২২)

এবার আসুন নারীদের কথা-নারীদের পায়ে মেহেদী দেয়া প্রসঙ্গে - ইমাম নাওয়াওয়ী [রহ] বলেন, “বিবাহিত নারীর দুই হাত ও দুই পা মেহেদী দ্বারা খেযাব করা মুস্তাহাব। কারণ, এ মর্মে অনেক প্রসিদ্ধ হাদীস রয়েছে। প্রসিদ্ধ হাদীস দ্বারা তিনি হাদীসের দিকে ইঙ্গিত করেছেন। তিনি বলেছেন, নারীরা পায়ে মেহেদী ব্যবহার করতে পারবে কি না- এ বিষয়ে ইসলামে কোথাও স্পষ্ট উল্লেখ নেই। অপরদিকে, জনৈকা নারী আয়েশা [রা]-কে মেহেদীর খেজাব সম্পর্কে জিজ্ঞাসা করেন, তিনি বলেন, এতে সমস্যা নেই, তবে আমি তা পছন্দ করি না। কারণ আমার রাসুল [সা] তা পছন্দ করতেন না। আয়েশা [রা] থেকে আরো বর্ণিত, তিনি বলেন- জনৈকা নারী হাতে কিতাব নিয়ে পর্দার আড়াল থেকে রাসুল [সা]-এর দিকে ইশারা করেন, নবী রাসুল [সা] তাঁর নিজের হাত গুটিয়ে নিয়ে বলেন, এটা কি পুরুষের হাত না নারীর হাত? তিনিই বললেন, বরং এটা নারীর হাত। মহানবী (সা.) বলেন, তুমি নারী হলে অবশ্যই তোমার নখের রং পরিবর্তন করতে- অর্থাৎ মেহেদী দিতে। তবে এমন বস্তু দিয়ে রঙ করবে না, যা জমে যায় ও পবিত্রতা অর্জনে বাঁধা হয়। (আবু দাউদ)

সুতরাং -পুরুষদের হাতে হওক বা পায়ে মেহেদী লাগানো জায়েজ নেই,অতএব এখানে গাছের মেহেদী হওক বা অন্য মেহেদী প্রশ্নই আসেনা৷ আর নারীরা হাতে-পায়ে লাগাতে পারবে এতে কোন গোনাহ নেই৷হ্যা!গাছের মেহেদী হলেও৷  


2935 views Answered

Related Questions

Next steps