আমাদের এই ভালোবাসাটা কি যিনা হচ্ছে?
1 Answers
আপনাদের এই ভালোবাসাটা যিনা হচ্ছে। কোন বেগানা যুবক যুবতীর মাঝে এমন নিষ্কাম বন্ধুত্ব অসম্ভব। বিবাহ বন্ধন সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের মাঝে দেখা সাক্ষাৎ হারাম, গোপন স্থানে হাত দেওয়া তো দুরের কথা। এখন করনীয় হচ্ছে এসব নোংরামি কাজ ছেড়ে দিতে হবে। আর সামর্থ্য থাকলে বিয়ে করতে হবে। এমন কার্যলাপের জন্য বড় গুনাহে লিপ্ত হয়েছেন। উপরিউক্ত গুনাহের জন্য উলামা সম্প্রদায়ের উক্তি এই যে, প্রত্যেক পাপ থেকে তওবা করা ওয়াজিব তথা অবশ্য- কর্তব্য। তওবা কবুলের জন্য তিনটি শর্ত রয়েছে। ১। পাপ সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। ২। পাপে লিপ্ত হওয়ার জন্য অনুতপ্ত ও লজ্জিত হতে হবে। ৩। ঐ পাপ আগামীতে দ্বিতীয়বার না করার দৃঢ় সঙ্কল্প করতে হবে। সুতরাং যদি এর মধ্যে একটি শর্তও লুপ্ত হয়, তাহলে সেই তওবা বিশুদ্ধ হবে না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy