2 Answers
-
নকশাঃ কোনো বস্তু বা ব্যবস্থা নির্মানের জন্য, কোন প্রক্রিয়া বাস্তবায়ন, নমুনা বস্তু, পণ্য বা প্রক্রিয়া পূর্ণতা দেওয়ার জন্য পরিকল্পনা বা স্তর নির্দিষ্টকরণ হলো নকশা।
-
যে ব্যক্তি নকশা করে, তাকে ডিজাইনার (নকশাকার/ পরিকল্পক) বলে। যারা পেশাগতভাবে বিভিন্ন নকশা ক্ষেত্রে কাজ করে, তাদেরকে সাধারনত কাজের ক্ষেত্র অনুযায়ী ডাকা হয় (যেমন-বুনন পরিকল্পক/টেক্সটাইল ডিজাইনার, ফ্যাশন ডিজাইনার, পণ্য নকশাকার/প্রোডাক্ট ডিজাইনার, আইডিয়া ডিজাইনার, ওয়েব ডিজাইনার, আভ্যন্তরিক নকশাকার/ইন্টিরিয়র ডিজাইনার)। কিন্তু অন্যদের স্থপতি এবং প্রকৌশলী বলে ডাকা হয়। একজন পরিকল্পক/নকশাকার খুব সম্ভবত কিছু নকশা পদ্ধতি ব্যবহার করে এবং এ কাজের ক্রমধারাকে নকশা প্রক্রিয়া বলে । নকশা তৈরির প্রক্রিয়া সংক্ষিপ্ত (দ্রুত স্কেচ)/দীর্ঘ এবং জটিল হতে পারে, যা যথেষ্ট গবেষণা, আলোচনা, প্রতিফলন, মডেলিং, মিথষ্ক্রিয় সমন্বয় এবং পুনঃনকশা অন্তর্ভুক্ত করে থাকে।
- তথ্যসূত্রঃ উইকিপিডিয়া।
- ধন্যবাদ।
7881 views
Answered