4 Answers
তদ্ভব শব্দঃ
যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে তদ্ভব শব্দ বলে ।
তথ্যসূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ (দাখিল নবম-দশম)
4394 views
Answered
-
তদ্ভব শব্দঃ বাংলা ভাষা গঠনের সময় প্রাকৃত বা অপভ্রংশ থেকে যে সব শব্দ পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছিলো, সেগুলোকেই বলা হয় তদ্ভব শব্দ। অবশ্য, তদ্ভব শব্দের মূল অবশ্যই সংস্কৃত ভাষায় থাকতে হবে। যেমন- সংস্কৃত ‘হস্ত’ শব্দটি প্রাকৃততে ‘হত্থ’ হিসেবে ব্যবহৃত হতো। আর বাংলায় এসে সেটা আরো সহজ হতে গিয়ে হয়ে গেছে ‘হাত’। তেমনি, চর্মকার˂>চম্মআর˂ >চামার।
-
তথ্যসূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ।
-
ধন্যবাদ।
4394 views
Answered
যে সব প্রাচীন ভারতীয় আর্যভাষা হতে প্রাকৃত ও অপভ্রংশের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলায় রূপ নিয়েছে সেসব শব্দেকে বলা হয় তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ ।
যেমন- চর্মকার ---চম্ম আর---চামার ।
সূত্র:প্রমিত বাংলা ব্যাকরণ বই ।
4394 views
Answered
তদ্ভব শব্দ : সংস্কৃত ভাষার যেসব শব্দ নানা পরিবর্তনের মধ্যদিয়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে, তাকে তদ্ভব শব্দ বলে। যেমন
তৎসম >>> প্রাকৃত >>>>> তদ্ভব
অদ্য >>>>> অজ্জ >>>>>> আজ
চন্দ্র >>>>> চন্দ >>>>>>>> চাঁদ
হস্ত >>>>>> হত্থ >>>>>> হাত
সর্প >>>>>> সপ্প >>>>>>> সাপ ইত্যাদি।
4394 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy