2 Answers
মাগুর মাছের জন্য পরিপূরক খাদ্যের উপাদানগুলি হল —উদ্ভিদ উপাদান, প্রাণীজ উপাদান, অন্যান্য উপাদান। খনিজ পদার্থ, ভিটামিন, ওষুধ ইত্যাদি।
- ১) উদ্ভিদ উপাদান : চালের গুঁড়ো (খুদ), চালের কুঁড়ো, ডালের গুঁড়ো, সয়াবিন, বাদাম গুঁড়ো বা খোল, সরষের খৈল ইত্যাদি। তণ্ডুল জাতীয় খাবার শর্করা ও তৈলবীজ বা খৈল প্রোটিন ও তৈল জাতীয় খাদ্যোপাদান সমৃদ্ধ। এ ছাড়াও ভিটামিন ও অন্যান্য খাদ্যোপাদান এতে কমবেশি বর্তমান থাকে।
- ২ ) প্রাণীজ উপাদান : রেশমকীটের মুককীট, কেঁচো, শুটকি মাছের গুঁড়ো, শুকনো চিংড়ির গুঁড়ো, মাংসের কুচি, গেঁড়ি, গুগলি শামুকের মাংসল অংশ, কাঁচা গোবর, গোবর গ্যাস প্ল্যান্টের পরিত্যক্ত দ্রব্য ইত্যাদি। এগুলি অধিকাংশ প্রোটিন, ভিটামিন, তৈল ও খনিজ পদার্থ সমৃদ্ধ।
- ৩ ) অন্যান্য উপাদন : যেমন বাড়ির খাবারের যে কোনও পরিত্যক্ত মাছমাংসের অংশ, মাছ, মুরগি, ছাগল ইত্যাদির জীবিত বা মৃত অবস্থার পরিত্যক্ত অংশ যেমন মল, রক্ত, চামড়া, নাড়িভুঁড়ি ইত্যাদি। এ সবই মাগুর মাছের ভীষণ প্রিয় এবং প্রয়োজনীয় খাদ্যোপাদান।
2809 views
Answered
মাগুর মাছ সর্ব প্রকারের খাবার খেয়ে থাকেন। বিশেষ করে মৃত প্রানির মাংস গরু ছাগলের ভুরি, পোকামাকড় মাগুর মাছের প্রিয় খাবার।
2809 views
Answered