2 Answers
মাগুর মাছ যে কোনও জলাশয়ে থাকতে পারে। সাধারণ মিঠা জল বা নোনা জলে (লবণতা ৮ পিপিটি) এরা সচ্ছন্দে বসবাস করতে পারে। এরা ভীষণ নোংরা নর্দমার ময়লা জল এমনকী অগভীর পাট পচানো জলেও বেঁচে থাকে ও বৃদ্ধি পায়। মাগুর মাছ সাধারণত এঁদো, নোংরা, ঘোলা অগভীর জলায় থাকতে ভালোবাসে। এর মূল কারণ এরা ছোট ছোট পোকামাকড়, তাদের ডিম, শুককীট, মুককীট এদের ভীষণ প্রিয় খাবার। আর ঘোলা, নোংরা জলই এদের জন্ম, বৃদ্ধি ও বংশ বিস্তারের উৎকৃষ্ট আধার। যে জলাশয় এদের চাষের জন্য পছন্দ করা হবে সেটাতে যেন অন্তত ছয় / সাত মাস জল থাকে। সাধারণ মাছের জন্য যে সব আঁতুড় পুকুর বা পালন পুকুরে যেখানে ডিম ফোটানো হয় বা ধানি পোনা থেকে চারা পোনা তৈরি করা হয়, পরবর্তী সময়ে সেগুলিকেও দেশি মাগুর চাষের কাজে লাগানো যেতে পারে।
যদিও দেশি মাগুর নোংরা, ঘোলা জলেও স্বচ্ছন্দে বেঁচে থাকে ও তাদের বৃদ্ধি হয়, কিন্তু এদের চাষের জন্য উন্মুক্ত অঞ্চল হবে, অক্সিজেনের ঘাটতি হবে না এ রকম স্থানই পছন্দের। এদের চাষের ও ব্যবস্থাপনার জন্য ছোট জলাশয়ই (পাঁচ কাঠা থেকে এক বিঘার মধ্যে ) বেশি উপযুক্ত। মাগুর মাছ চাষের জন্য জলের গভীরতাও খুব বেশি প্রয়োজন নেই। তবে জলের গভীরতা কখনওই দু’ ফুটের কম হলে চলবে না। হলে নানান সমস্যা দেখা দিতে পারে। জলের গভীরতা একদম কমে গেলে অন্য সমস্যার সঙ্গে সঙ্গে মাছের অন্য শত্রু যেমন বক, উদবিড়াল, এমনকী মানুষের উপদ্রব হতে পারে। এই মাছ চাষের জন্য আয়তাকার জলাশয়ই বেশি পছন্দের। যে হেতু মাগুর মাছ জলের নিম্নস্তরেই বেশি থাকে এবং এরা আমিষভোজী তাই মাগুর মাছ চাষের জলাশয়ের নীচে বালির চেয়ে পলিমাটি বা স্বল্প পাঁক মাটি থাকা ভালো, যাতে মাছের প্রাকৃতিক খাবারের জোগান ভালো থাকে।
মাগুর মাছ সব ধরনের পানিতে চাষ করা যায়।বিশেষ করে নোংরা নর্দমার পনি বা ময়লা পানিতে মাগুর মাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। মাগুর মাছ সাধারনত ময়লা পানিতে থাকতে খুব ভালোবাসে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy