5 Answers

বাংলাদেশের প্রথম সরকার মুজিব নগর সরকার । ১৯৭১ সালে কুষ্টিয়া জেলার সীমান্তে এক অধিবেশনে এ সরকার গঠিত হয় । এ সরকার শপথ গ্রহন করে ১৯৭১ সালের ১০ এপ্রিল বৈদ্যনাথ তলার আমবাগানে ।

2917 views Answered
মুক্তিযুদ্ধ শুরুর এক মাসের মধ্যেই ১৯৭১ সালের ১০ই এপ্রিল গঠন করা হয় বাংলাদেশের প্রথম সরকার, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। ১৭ই এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা (বর্তমান উপজেলা মুজিবনগর) গ্রামের আমবাগানে এই সরকার শপথ গ্রহণ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। তিনি পশ্চিম পাকিস্তানের কারাগারে বন্দি থাকার কারণে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তাজউদ্দীন আহমদ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী ছিলেন ক্যাপ্টেন মনসুর আলী এবং এ. এইচ. এম কামারুজ্জামানকে স্বরাষ্ট্র এবং ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।
2917 views Answered

বাংলাদেশের প্রথম সরকার গঠন হয় মুজিব নগরে।

আরো জানতে নিচের লিংকে ক্লিক করুন।

লিংক

2917 views Answered

বাংলাদেশের প্রথম সরকার গঠন করা হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল মেহেরপুর জেলার মুজিবনগরে।

2917 views Answered

১৯৭১ সালে ১০ই এপ্রিল মেহেরপুর জেলার মুজিবনগরেতে

2917 views Answered

Next steps