2 Answers

অনেকে মিলে এই খেলা খেলা খেলে যে বউ হবে তার চোখ বেধে দেওয়া হবে এবং সবাই তাকে বিরক্ত করবে আশে পাশে সবাই থাকবে আর বলবে কানা "মাছি বৌ বৌ" এবং বউ যাকে ধরে ফেলবে তাকে পরবর্তিতে বউ হতে হবে এভাবেই কানামাছি বা বৌ চি খেলাটা খেলে ।

2852 views Answered

আমার বাড়ি ঢাকা, ঘরদুয়ার পাকা, ঘরের ভিতর আলমারি, সকাল-বিকাল কিলমার। ’-এ ধরনের ছড়া বা বোল বউছি খেলায় বলা হয়....

বউছি খেলা বাংলাদেশের একটি লোকক্রীড়া। অঞ্চল বিশেষে এর কিছু ভিন্ন নামও পাওয়া যায়। যেমন বুড়িচি, বউচোর, বুড়িচু, বউচু ইত্যাদি।বউচি খেলা প্রতিযোগিতামূলক খেলা। দুই দলের মধ্যে এই খেলা অনুষ্ঠিত হয়। তবে উভয় দলের আচরণ এক নয়। দুটি দলে সমান সংখ্যক খেলোয়াড় থাকে। প্রতিটি দলে ১১ জন বা এর বেশি খেলোয়াড় থাকতে পারে। এটি কিশোরীদের খেলা।দুই দলের মধ্যে একটি ঘরের দল এবং একটি বাইরের দল থাকে। খেলোয়াড়রাই তাঁদের বিচার পদ্ধতিতে দল নির্বাচন করে। ২০/২৫ হাত দূরত্ব রেখে দুটি ঘর তৈরি করা হয়। একটি বর্গাকার এবং একটি বৃত্তাকার। বর্গক্ষেত্রটি আনুমানিক ৭/৮ বগফুট হয়। আর বৃত্তাকার ঘরটির ব্যাসার্ধ ১/২ ফুট হয়। কখনো কখনো বৃত্তাকার ঘরটি না করে সেখানে একটি ইট বা পাথরও রাখতে দেখা যায়। বর্গাকার ঘরটিতে থাকে ঘরের দলের খেলোয়াড়। ঘরের দলের খেলোয়াড় থেকে একজন বুড়ি বা বউ নির্বাচিত হয়। সে মুখে বোল ধরে বৃত্তাকার ঘরে বা যেখানে ইট বা পাথর রাখা থাকে সেখানে গিয়ে বসে। আর বাইরের খেলোয়াড়রা বুড়িকে ঘিরে ধরে। ঘর হতে একজন খেলোয়াড় বোল ধরে অন্যদের তাড়িয়ে নিয়ে যায়। অন্যরা তার ছোঁয়া বাঁচাতে দূরে দৌড়ে চলে যায়। এই সুযোগে যদি বুড়ি বা বউ বাইরের খেলোয়াড়দের চোখ ফাঁকি দিয়ে নিজের ঘরে চলে আসতে পারে তবে এক পয়েন্ট বা পা’ড় হয়। বুড়ির পক্ষের দল ছি ধরে বাইরের খেলোয়াড়দের ছুঁয়ে দিতে হয়। যদি একে একে প্রতিপক্ষের সকলকে ছুঁয়ে দেয় তবে তারা মারা পড়ে। এভাবে সবাই মারা পড়লে বুড়ির ঘরে আসা সহজ হয়। প্রতিপক্ষের কোনো খেলোয়াড় যদি বেঁচে না থাকে তাহলে বুড়ি নির্বিঘ্নে ঘরে আসতে পারে। বুড়ি ঘরে এলে বুড়ির দল পয়েন্ট পায়। বুড়ি ঘরে আসার সময় যদি বুড়ির বিপক্ষের খেলোয়াড়রা তাকে ছুঁয়ে দেয় তবে বুড়ি মারা পড়ে। বুড়ি মারা পড়লে বাইরের খেলোয়াড়রা ঘর পায়। তখন তারা আবার তাদের দলের খেলোয়াড়দের একজনকে বুড়ি বানিয়ে বুড়ির ঘরে পাঠায়। এভাবে পর্যায়ক্রমে খেলা চলতে থাকে।

[ইন্টারনেট হতে]

2852 views Answered

Related Questions

Next steps