ছোটবেলার ফ্রেন্ড এর বিয়ে, কি গিফট দিব?
5 Answers
বর-কনে(আপনার বন্ধু ও বান্ধবী)'র জন্য কফি পানের মগ দিতে পারেন। আজকাল সিরামিকের মগে শুভেচ্ছাবাণী লিখিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। চাইলে পছন্দসই ছবি ছেপে দেওয়া যায় মগের গায়ে। তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ছবি দৃশ্যমান হবে, এমন মগও অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারেন। অনলাইনেও এসব মগের অর্ডার দেওয়ার সুযোগ রয়েছে।
এছাড়াও ধর্মীয় বই ইত্যাদি উপহার হিসেবে দিতে পারেন৷
আপনি তাদের দুজনকে দুটো ভাল পারফিউম উপহার দিতে পারেন। এছাড়া হাত ঘড়ি উপহার দিতে পারেন।
আপনি ওদের দুইজনের ছবি কালেক্ট করে ফ্রেম করে দিতে পারেন।এছাড়া পারফিউম,শোপিস ইত্যাদি দিতে পারেন।
আপনি চাইলে তাদের শুভেচ্ছা বাণী বিশেষ কোন মাধ্যমে দিতে পারেন। বিছানার চাদর,কুশন কভার, ছোট বালিশের কভার,টেবিলের কভার বিয়েতে উপহার হিসেবে।এর বাইরে বিভিন্ন ধরনের ল্যাম্পশেড, মোমবাতি দানি, ওয়ালমেট দিতে পারেন।সঙ্গে ঘর সাজানোর সামগ্রী দিতে পারেন।একটু অন্যরকম উপহার দিতে চাইলে তার প্রিয় কোন শিল্পীর আকাঁ চিত্রকর্ম দিতে পারেন।এছাড়া গয়না যদি দিতেই চান তাহলে গোল্ড প্লেটেড গয়না,রুপার গয়না কিংবা দামি কোন মুক্তার সেট দিতে পারেন।[যদি বাজেট আরেকটু বাড়ান]....এছাড়া বিভিন্ন বিখ্যাত বইগুলো দিতে পারেন যদি আপনার ফ্রেন্ড বুক ইন্সেক্ট বা বইপ্রেমী হোন।
তবে উপহার যাই হোক না কেন তাতে যেন আন্তরিকতা আর ভালবাসার ছোঁয়া থাকে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy