জানা থাকলে দয়া করে বলবেন?
আমি ইউরিন পরিক্ষা করেছি।পরিক্ষা টার নাম জানা নাই তাই বলতে পারতেছি না।আমার ইউরিনে অ্যালবুমিন ধরা পড়ছে।এখন কি মেডিসিন(ঔষধ) খেলে আমি আরোগ্য লাভ করবো।।।
2759 views
1 Answers
পুরো রিপোর্ট টি দেখা লাগতো। বিভিন্ন কারনে প্রসাবে এলবুমিন যেতে পারে। এখন আপনার রিপোর্টে সেই মাত্রাটা দেখা প্রয়োজন। যৎসামান্য গেলে কোন সমস্যা নেই। জ্বর, ইনফেকশন, অতিরিক্ত পরিশ্রম, উচ্চরক্তচাপ, ডায়াবেটিস ইত্যাদি রোগে প্রসাবে এলবুমিন যেতে পারে। যথাযথ ওষুধ ( এন্টিবায়োটিক লাগতেও পারে ) প্রয়োগ করা লাগতে পারে একটি নির্দিষ্ট ডোজে। রিপোর্ট টি নিয়ে একজন মেডিসিন বিশেষজ্ঞের নিকটে যাবেন। শাক সবজি, ফলমূল বেশি করে খাবেন। নেশা করবেন না। লবণ না খাওয়া ভাল। ফাস্টফুড খাবেন না। তবে মাঝেমাঝে নুডুলস খেতে পারেন। পানি পরিমিত পরিমাণে খাবেন। সব ঠিক হয়ে যাবে।
2759 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy