বিয়ে ও প্রেম?

একটা ছেলের সাথে সম্পর্ক ছিল সাত মাস পর ছেলে তার ফ্যামিলি কে আমার ব্যাপারে জানায়, ছেলের ফ্যামিলি আমাকে পছন্দ করলো না, শুধু মাত্র ছবি দেখেছে, সামনাসামনি দেখেনি, কথা বলেনি, ছেলেটা অনেক চেষ্টা করেছে ফ্যামিলিকে বুঝাতে, ছেলেকে ঘর থেকে বের পর্যন্ত করে দিয়েছে। আমাদের কারো ইচ্ছে ছিল না, ফ্যামিলির বিরুদ্ধে যেয়ে কিছু করার। আমার প্রশ্ন হল, একটা মানুষকে না দেখে কিভাবে তাকে অপছন্দ করলো? খুব কষ্ট হচ্ছে, আল্লাহর কাছে বিচার দিয়েছি। এর আগেও একটা ছেলের সাথে পাচ বছর সর্ম্পকের পর বিচ্ছিন্ন হয়ে যাই, কারণ ওই খানে ওই ছেলেটা আমার প্রতি লয়াল ছিল না। এইখানে এই ছেলেটা সব দিক দিয়ে ঠিক ছিল, কিন্তু আগালো না, সাত বছর আগে আমার পরিবারের প্রিয় মানুষ আমার বাবাকেও হারিয়ে ফেলি, তারপর অনেক ক্লোজ কাজিন, নিজের রক্তের ভাই দের সাথেও সম্পর্ক খারাপ হয়ে পড়ে, স্কুল জীবন থেকে এই পর্যন্ত কোনও ক্লোজ বন্ধু বান্ধবীও হয়নি, যাকে মনের কষ্ট শেয়ার করব। করোনার কারণে গ্রাজুয়শনো কমপ্লিট করতে পারিনি, নিজে ইনডেপেনডেট হতে চেয়েছিলাম হল না, বয়স ২৪, কিন্তু এখনো বিয়ের জন্য কোনো প্রস্তাব আশে না, আমি এখন পুরোপুরি ভেঙে পড়েছি। আমার কি করা উচিত এই জীবনে ? এই সব ধরনের কষ্ট আমার জীবনে এসে আল্লাহ আমাকে কি বুঝাতে চেয়েছেন? আমাকে একটু সাজেস্ট করবেন। 

3086 views

1 Answers

আপনি তো মুসলিম তাই না। আর বিয়ের আগে প্রেম ভালোবাসাকে হারাম করা হয়েছে যা  মারাত্মক গোনাহের কাজ।আপু আপনি আল্লাহকে বিচার দিয়েছেন কেনো, আপনি তো জানেন যে জন্ম বিবাহ মৃত্যু এসব আল্লাহ কাছে কাজেই বোন আপনি অপেক্ষা করেন ও আল্লাহ কাছে দোয়া করেন আমল করেন নামায পরেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার জন্য ভালো ও দিনদার স্বামী রেখেছে হয়তো আর তার কাছেই আপনি বিবাহ বন্ধন হবেন ইনশাআল্লাহ।

আপু আপনি আগেও প্রেম করছেন এখনো করেন কিন্তু এসব প্রেম টিকে নাই বা টিকে না তাহলে এসব সম্পর্ক করে লাব কি সুনি যার কোন ওয়ারেন্টি গ্যারান্টি কিছুই নাই তাহলে কি দরকার টা এসব হারাম কাজ করার যা প্রতিনিয়ত জিনা আর জিনা আর জিনা।

তাই আমার মতে এসব আপনার কষ্ট বা কপাল খারাব না যে আপনার ভাগ্যে প্রেমিক জুটে না।

আমার মতে আপনিই হ্যাপি কারন যে চলে যেতে চায় তাকে চলে যেতে দিতে হয়, জোর করে আটকে রাখা কোন কিছুকেই যায় না।

কাজেই যারা চলে গেছে তারা আপনার জীবনের একটা স্বপ্ন ভেবে নিন যা ছিলো খারাব ও জিনা ও পাপের রাস্তা যা থেকে বেচে গেছেন।

আপু আমি বলবো আপনি যদি বিয়ে করতে চান তাহলে ফেমিলিতে জানান ও বিয়া করেন এসব হারাম পদ খুজে নিজের সম্মান ও ইজ্জৎ রাস্তার কুকুরের কাছে বিক্রি করবেন না।প্লিজ।

আপু আমার কথায় কষ্ট পেলে সরি বাট আমার কথা গুলো বাস্তব ও সত্যি।

ধন্যবাদ। 


3086 views Answered

Related Questions

Next steps