স্তনের চর্বি পেট কমানোর উপায়?
আমি একজন স্বাস্থ্যবান মানুষ।আমার স্তন ও পেট অনেক বড়।স্তনের বেলায় পরীক্ষা করে নিশ্চিত হয়েছি যে,এতে চর্বির পরিমাণ বেশী।গাইনোকোমাস্টিয়া নয়।এখন স্তন ছোট ও পেট কিভাবে কমাতে পারি।পরামর্শ চাই।
3263 views
1 Answers
যেহেতু আপনার পেটে চর্বি ও স্তনে চর্বি আছে বলছেন তাই এটা জেনে রাখুন মেয়েদের ব্রেস্ট টিস্যুর ৯০% হলো ফ্যাট। তাই শরীরের অতিরিক্ত ফ্যাট কমিয়ে প্রাকৃতিকভাবে ব্রেস্ট ছোট করা যায়। তবে শরীরের অতিরিক্ত ফ্যাট কমানোর জন্য শুধুমাত্র ব্রেস্ট বা পেটকেই টার্গেট করা যাবে না। তাই স্তন ছোট করার ক্ষেত্রে আপনাকে পুরো শরীরের প্রতি নজর দিতে হবে, যা আপনার ব্রেস্ট ছোট করতে সাহায্য করবে।
অস্বাস্থ্যকর খাবার, বিশেষ করে ফাস্টফুড খাবার বর্জন করতে হবে। এছাড়া চিনিজাতীয় খাবারও বর্জন করতে হবে। বিভিন্ন সফট ড্রিংক্স, জুস, আইসক্রিম, চিপস, তেলে ভাজা খাবার যতটা সম্ভব কম খান।
স্বাস্থ্যকর খাবার, বিশেষ করে শাক-সবজি বেশি করে খাবেন। দু’ঘন্টা অন্তর লো-ক্যালোরির খাবার খান। এতে আপনার শরীরের অতিরিক্ত ক্যালোরি ঝরে যাবে এবং আপনার শরীরের ওজনও কমে যাবে।
শরীরের অতিরিক্ত ফ্যাট কমানোর জন্য ব্যায়ামের বিকল্প নেই। নিয়মিত ব্যায়াম করলে এবং নিয়মিত ডায়েট করলে আপনার শরীরের অতিরিক্ত ফ্যাট কমে যাবে। ব্যায়াম করলে আপনার শরীরের পেশীগুলো নতুন করে সুসংগঠিত হবে, ফলে আপনার ব্রেস্ট ছোট হবে।
3263 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy