কিছু ভালো জোকস প্রয়োজন?
6 Answers
ডাক্তার ও রোগীর কথোপোকথন ১
একজন ড্রাইভার এবং পাইলটের মধ্যে কথা হচ্ছে।ড্রাইভার: স্যার আমি যেটা করতে পারি আপনি সেটা জীবনেও করতে পারবেন না।পাইলট: কী করতে পারবনা? ড্রাইভার: আপনি কি বিমান চালানোর সময় বলতে পারবেন,আপনারা সবাই নামেন বিমানের সমস্যা হয়েছে ধাক্কা দেওয়া লাগবো ?
প্রথম বন্ধু:ভাবছি, ছেলেকে মেডিকেল কলেজে ভর্তি করাবো । দ্বিতীয় বন্ধু: বন্ধু কোনো সমস্যা নেই । কালকে গলির চার-পাঁচটা গুন্ডা কে ধরে তোর ছেলেকে মারপিট করিয়ে মেডিকেলে ভর্তি করে দেব । ।✍✍✍✍
জোকস-১ এক ভদ্রলোকের স্ত্রী এক জায়গায় একটি সাইনবোর্ড দেখলো। সাইনবোর্ডে লেখা, ‘সিল্কের শাড়ি মাত্র দশ টাকা। জামদানি শাড়ি মাত্র আট টাকা।’ এটা দেখে সে তার স্বামীকে বলল- স্ত্রী: কী বিশাল ডিসকাউন্ট, অবিশ্বাস্য। আমাকে ৩০০ টাকা দাও। আমি ২০-৩০টা শাড়ি কিনবো। স্বামী: আরে বোকা, ওটা তো লন্ড্রির সাইনবোর্ড। জোকস-২ রোগী: ডাক্তার সাব, আমাকে কি বেহুঁশ করার জন্য ইনজেকশন দিচ্ছেন? ডাক্তার: জ্বি হ্যাঁ। রোগী: তাহলে একটু অপেক্ষা করুন, আমার পকেটের টাকাগুলো একটু গুনে রাখি। ডাক্তার: কেন? রোগী: যা দিনকাল পড়ছে, কাউকে তো বিশ্বাস করা যায় না। * জোকস-৩ পিয়ন: স্যার, চিঠি এসেছে। বাড়িওয়ালা: কোন ছাগলের চিঠি? পিয়ন: স্যার, আপনার। বাড়িওয়ালা: কোন গাধা লিখেছে? পিয়ন: আপনার শ্বশুর বোধহয়।
বল্টুঃ বাবা, আমি কিন্তু মেয়েদের নামে ফেসবুক চালাই। বাবাঃ হারামজাদা, তোর আর খেয়েদেয়ে কাজ নেই, এসব করে বেড়াস! তা এসব কথা আমাকে বলছিস কেন? বল্টুঃ তুমি গত দুইমাস ধরে 'স্বর্ণা চৌধুরি' নামের যে মেয়েটাকে পটানোর চেষ্টা করছো, সেটা কিন্তু আমি।
তিন পাগলকে অনেক দিন চিকিত্সা করার পর ডাক্তার প্রশ্ন করলেন, ডাক্তার: ৩ এর সাথে ৩ গুণ করলে কত হয় ? ১ম পাগল: ৩৬১ ২য় পাগল:বুধবার ৩য় পাগল: ৯ ডাক্তার খুশি হয়ে ৩য় পাগল কে বলল , তুমি এইটা কিভাবে পেলে? ৩য় পাগল : ৩৬১ থেকে বুধবার বিয়োগ করছি
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy