বুক ফুলাতে চাই / বুক প্রশস্ত করতে চাই?
ছবিতে দেখুন আমার বুক খুব কম প্রশস্ত বা সেরকম বুকের কোনো মাপ নেই। আমি কিভাবে বুক ফুলাতে পারি?
2852 views
3 Answers
আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে। বিশেষ করে সকালবেলার ব্যায়ামগুলো খুব কাজে লাগবে আপনি বেশি বেশি বুক ডাউন দিবেন।
2852 views
Answered
সুন্দর চওড়া বুকের অধিকারী হতে হলে স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি অবশ্যই দরকার শরীর চর্চা। এছাড়া পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নেবেন। সেই সাথে পান করবেন প্রচুর পানি। ফিগারকে আকর্ষণীয় করতে পানির জুড়ি নেই।
একই সাথে কার্বোহাইড্রেট জাতীয় খাবার কমিয়ে প্রোটিন বেশী খাওয়া শুরু করুন। এছাড়া নিচের ব্যায়ামটি নিয়মিত করুন তাহলে বুক সুন্দর হবে। এটাতে ডামবেল বা বারবেল লাগবে।
বেঞ্চের উপর টান হয়ে শুয়ে পড়ুন। পা মেঝেতে বা বেঞ্চের উপর রাখতে পারেন। হাতে ডামবেল নিয়ে বুকের উপর তুলে ধরুন। নিঃশ্বাস নিতে নিতে ধীরে ধীরে ডামবেল বুকের কাছাকাছি নামিয়ে আনুন। আবার নিঃশ্বাস ফেলতে ফেলতে ওজন উপরে তুলে ধরুন।
কনুই পুরো টান করবেন না, হালকা বাঁকিয়ে রাখবেন। নিতম্ব যেন শুণ্যে উঠে না যায়, সেদিকে খেয়াল রাখবেন, তবে পিঠের মাঝে হালকা বাঁকা হলে সমস্যা নাই। এভাবে ৮-১০টি করে ৩-৫ সেট দিন। প্রতি সেটের মাঝে ২ মিনিট বিশ্রাম নিন। খেয়াল রাখবেন, ওজন যেন আপনার শরীরের উপর না পড়ে যায়। ওজন বেশি নিলে মাথার কাছে একজনকে দাঁড়িয়ে সাহায্য করতে বলতে পারেন। শুরুতে হালকা ওজন দিয়ে করবেন।
2852 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy