1 Answers

শিয়ারা অমুসলিম নয় তারা মুসলমান এটা তাদের দাবি। শিয়া শব্দটি আরবি শব্দ, যার শাব্দিক অর্থ গোত্র বা সম্প্রদায়। ইসলামে শিয়া এমন একটি মুসলিম সম্প্রদায়কে বলা হয় যারা সর্বক্ষেত্রে হযরত আলী (রাঃ) কে অনুসরণ করে। আশুরা উপলক্ষে শিয়া মতাবলম্বী তাজিয়া মিছিল করে থাকেন। আশুরা উপলক্ষে এই মিছিলে অংশ নেন হাজারো মুসল্লি। মিছিল থেকে ‘হায় হোসেন, হায় হোসেন’ স্লোগানে মাতম করতে দেখা যায় যুবকদের। মিছিলে বুক চাপড়ে, মাতম করে শোক প্রকাশ করেন শিয়া ধর্মাবলম্বীরা। শিয়ারা হায় হোসেন! হায় হোসেন!! এসব বলে মাতম করলেই এসবের কারণে শিয়ারা অমুসলিম হয়ে যাবে না। আশুরা হলো ইসলামের একটি ধর্মীয় গুরুত্বপূর্ণ দিবস। আশুরা মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি ইসলাম ধর্ম অনুসারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। যদিও সুন্নি মতানুযায়ী ইহুদীরা মুসা (আঃ) এর বিজয়ের স্মরণে আশুরার সাওম পালন করত। তবে শিয়া মত এ ইতিহাসকে প্রত্যাখ্যান করে এবং তারা আশুরাকে কারবালার বিষাদময় ঘটনার স্মরণে পালন করে। এই দিনটি শিয়া মুসলমানদের দ্বারা বেশ আনুষ্ঠানিকভাবে পালন করা হয়ে থাকে। এ উপলক্ষে তারা বিভিন্ন ধরনের মিছিল, মাতম ও শোকানুষ্ঠান আয়োজন করে এজন্য যে ইসলামের নবী মোহাম্মদের দৌহিত্র ইমাম হোসাইন এ দিনটিতে কারবালার প্রান্তরে এক যুদ্ধে নিহত হয়েছিলেন। তবে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদা মতে শিয়া অমুসলিম। শিয়ারা একটা বিভ্রান্ত ফেরকা। এদের অধিকাংশই কাফের। প্রাথমিক অবস্থায় রাজনৈতিক বিতর্কের কারণে বৃহত্তর মুসলীম উম্মাহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেও পরবর্তীতে আকিদা বিশ্বাসের ক্ষেত্রেও বড় ধরণের বিভ্রান্তিতে জড়িয়ে তারা মিল্লাতে ইসলামিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

2754 views Answered

Related Questions

Next steps