মেয়েদের স্তন ছোট করার উপায়?
আমার বান্ধবী এর স্তন হঠাৎ করে বড় হয়ে যাচ্ছে। বুঝতেছি না সেটা কি জন্য। এখন আবার দুধ ও আসে। এভাবে কি দুুধ আসার কথা ? বয়স ২১ হবে । আর স্তন টা ছোট করার কি কোন উপায় আছে বা কোন ঔষধ আছে যেটা খেলে ছোট হবে ? কেও জানলে দয়া করে জানাবেন খুব দরকার ।
1 Answers
আপনি যেটা বলছিলেন স্তন দিয়ে দুধ আসে। ইনফেকশন বা টিউমার এর জন্য এমন হতে পারে,আবার কান্সারের জন্য ও হতে পারে। তাই আপনার উচিত ১জন ডাক্তার দেখিয়ে নেওয়া। কারন পরীক্ষা করা ছাড়া এর সঠিক কারন বুঝা যাবে না। আর আপনার বান্ধবীর ওজন নিয়ন্ত্রণে না থাকলে এরকম স্তন বড় হয়ে যেতে পারে। এটার কারণ হলো স্তনের ৯০% হলো ফ্যাট। আর এই ক্ষেত্রে শুধুমাত্র ওজন নিয়ন্ত্রণ করাকেই টার্গেট করা যাবে না। পুরো শরীরের উপর নজর দিতে হয়। সেই জন্য ম্যাইনটেন করতে হবে তার ফিগারকে। ফাস্টফুড, জুস, ড্রিংক্স, চিপস এককথায় যেসকল খাবার অস্বাস্থ্যকর সেগুলো বর্জন করতে হবে।পুষ্টির খাবার গ্রহণ করতে হবে। যেহেতু ফ্যাটের কারণে স্তন বড় হয় তাই নিজের শরীরের অতিরিক্ত ফ্যাট কমাতে ব্যায়াম করতে হবে। আর ব্যায়াম করলে যেহেতু পেশিগুলো সু-গঠিত হয়, সেক্ষেত্রে তার স্তন অবশ্যই ছোট করার কাজ করবে ব্যায়াম। রিডাকশন ম্যামোপ্লাস্টি নামের একটি সার্জারী আছে যদি তার ক্ষেত্রে উপরের কোন কিছুই কাজ না করে ও স্তন অস্বাভাবিক বড় হয় তবে অভিজ্ঞ সার্জন বা ডাক্তারের পরামর্শ নেওয়া উচিৎ৷
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy